বিভাগীয় ডেস্কঃ চারদিকে ছোট-বড় নদী আর বঙ্গোপসাগরের তীরের একটি ইউনিয়ন নীলগঞ্জ। বর্তমানে দক্ষিণাঞ্চলের অন্যতম কৃষিক্ষেত্র পটুয়াখালীর কলাপাড়ার এই ইউনিয়নের ১৫টি গ্রাম। বিষমুক্ত সবজি হিসেবে এখানকার শাকসবজি জেলা ছাড়িয়ে অন্য জেলা ও রাজধানীতেও যাচ্ছে।
স্বাধীনতার আগেও এখানে চাষবাস হতো খুব কম। লবণপানির কারণে বছরে একটিই ফসল আমন হতো তখন। বছরের বাকি সময় লোকজন হয় মাছ ধরে অথবা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।
পরিস্থিতির বদল হয় শফিউদ্দিন (৮০) নামের একজন কৃষকের হাত ধরে। ওই ব্যক্তি দেশ স্বাধীন হওয়ার পরপরই নীলগঞ্জে শুরু করেন বারোমাসি সবজির চাষ। তাঁর সবজি চাষের সাফল্যে পুরো ইউনিয়নের ১৫টি গ্রাম সবুজে ভরে উঠেছে। নীলগঞ্জের এক ফসলি জমি হয়ে উঠেছে সারা বছরের চাষ উপযোগী।
নীলগঞ্জে সবজি চাষ হচ্ছে ক্ষতিকারক কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার ছাড়াই। এই সবজি জেলা ও জেলার বাইরে খ্যাত হচ্ছে ‘পাখিমারার সবজি’ নামে। এর মূলে রয়েছে ইউনিয়নের পাখিমারা বাজারটি। এই বাজারের ইউনিয়নের সবজিচাষিরা তাঁদের উৎপাদিত সবজি বিক্রি করে থাকেন। পরে এখান থেকেই সেসব বিষমুক্ত সবজি ছড়িয়ে পড়ে উপজেলা সদর থেকে জেলা, বিভাগ, এমনকি রাজধানীতেও।
নীলগঞ্জের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে একটি বৃহৎ খাল। ২০০৫ সালে স্থানীয় কৃষকেরা খালে প্রয়োজনীয় মিঠাপানি ধরে রাখার জন্য জোট বাঁধেন। প্রভাবশালীদের হাত থেকে খাল দখলমুক্ত করে স্বেচ্ছাশ্রমে খালে আরও ৪টি অস্থায়ী বাঁধ দেন। এই অস্থায়ী বাঁধ দিয়ে মিঠাপানি সংরক্ষণের ফলে ইউনিয়নের ৭ গ্রামের কৃষক আমনের পাশাপাশি সবজি চাষেও ব্যাপক সাফল্য পেতে শুরু করেন। সাফল্যের শুরু হয় সেখান থেকেই।
কৃষক শফিউদ্দিন বলেন, বর্গাচাষি ছিলেন তিনি। সবজি চাষ করে তিনি ২ একর ৬৬ শতাংশ জমির মালিক হয়েছেন। তাঁর সেই জমি ৭ ছেলের মধ্যে বণ্টন করেছেন তিনি। সন্তানেরাও এখন সবজি চাষ করে স্বাবলম্বী।
অনেক কৃষক গ্রিনহাউস পদ্ধতির আদলে নিজস্ব পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন। প্লাস্টিকের স্বচ্ছ আবরণ দিয়ে ঢেকে সেখানে বোম্বাই মরিচ, টমেটো, কাঁচা মরিচ, গাজর, লালশাক, বাটিশাক, পালংশাক, ধনের আবাদ করতে দেখা গেছে।
কৃষকেরা জানান, গ্রিনহাউস পদ্ধতির আদলে আবাদ করে সনাতন পদ্ধতির চেয়ে তিন গুণ বেশি ফসল উৎপাদন করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, নীলগঞ্জের ১৫টি গ্রামে দেশি সবজি ছাড়াও রেড বিট, ব্রকলিসহ লবণসহনশীল আলুর জাত ‘মেট্রো’ আবাদ হচ্ছে। প্রতিবছর প্রায় ১০ হাজার ২৮৫ মেট্রিক টন সবজি হচ্ছে, যার অর্থনৈতিক মূল্য ১৫ কোটি ৪২ লাখ টাকা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!