তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে দেশ দু’টির কর্মকর্তারা জানিয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্য মতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। সিরিয়া-তুরস্কের প্রতিবেশী দেশগুলোতেও ভূকম্পন অনুভূত হয়।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলছে, ভূমিকম্পে তুরস্কের সাতটি প্রদেশে অন্তত ৭৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৪৪০ জন মানুষ।
এদিকে, সোমবারের ভূমিকম্পে সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯, সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এছাড়া সিরিয়ায় অন্তত ৩৩৪ জন আহত হয়েছে। এর আগে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশ দুটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে। আর আহতের সংখ্যা হয়েছে ৭৭৪।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
ভূমিকম্পে তুরস্কের বিভিন্ন এলাকায় অনেক ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন।
তুরস্কের স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে প্রাণহানি বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
সূত্র: ফ্রান্স ২৪

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!