ভাড়া নৈরাজ্য কিছুতেই থামছে না গণপরিবহনগুলোতে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হলেও গতকাল সোমবার (৮ আগস্ট) পর্যন্ত ভাড়ার কোন তালিকা দেয়া হয়নি। ফলে যাত্রীদের কাছ থেকে ‘মর্জিমাফিক’ ভাড়া আদায় করা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুধু যে ঢাকায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে তা নয়, আন্তঃজেলায় চলাচল করা বাসগুলোতেও বেশী ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ এসেছে। একই অবস্থা দূরপাল্লার বাসগুলোতেও। তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে যাত্রীদের পকেট কাটা হচ্ছে।
রাজধানীর বিভিন্ন রুটে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হলেও তা বাড়িয়ে ১৫ থেকে ২০ টাকা নেয়া হচ্ছে। এতে কোথাও কোথাও যাত্রী-শ্রমিকদের মাঝে চলছে বাকবিতণ্ডতা। যদিও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তেলের দাম বাড়ায় বাসের ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আর সেটি যাত্রীরা ‘বুঝতে চান না।’ আবার যাত্রীও কম।
গতকাল সোমবার রাজধানীর সরেজমিনে বাসের সংখ্যা ছিলো অনেকটা কম দেখা যায়। সকালে সড়কে নেমেই পরিবহন সংকটে পড়েন অফিসগামীরা। রাজধানীর বেশ কিছু এলাকায় অফিসগামীদের ভিড় ছিলো লক্ষ্যণীয়। যানবাহন পেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় তাদের।
অপরদিকে যে কয়েকটি বাস চলাচল করেছে সেগুলোতে যাত্রীর সংখ্যা ছিল অপ্রতুল। ফলে সবগুলো বাসই ছিল যাত্রীতে ঠাসা। এর সাথে ছিল ভাড়া নিয়ে বাকবিতণ্ডা।
বাড়তি ভাড়ার ব্যাপারে কৌশিক আহমেদ নামে এক যাত্রী জানান, ‘আমার অফিস বাংলামটর আর বাসা শ্যামলীতে। আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। প্রতিদিন শ্যমলী থেকে ওয়েলকাম পরিবহনে বাংলামটর এসে ১৫ টাকা ভাড়া দিতাম। আজ (সোমবার) সেটা ২৫ টাকা নিয়েছে। পথিমধ্যে তাদের আবার ওয়েবিল আছে। জানতাম এই ওয়েবিল নাকি অবৈধ। কিন্তু কখনো তো ব্যবস্থা নিতে দেখিনি।’
মহাখালী বাসস্ট্যান্ডে ময়মনসিংহ যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন মো. আহসান। তিনি বলেন, ‘আগে ২৬০ টাকায় যেতাম, এখন হঠ্যাৎ করে ৩২০ টাকা হয়ে গেছে। আমাদের মত নিয়মিত যাত্রীদের জন্য এটা চাপ হয়ে গেল।’ অভিযোগ পাওয়া গেছে, সরকার নির্ধারিত ভাড়া মানছে না পরিবহন সংশ্লিষ্টরা। নানা অজুহাতে বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের।
এদিকে, পরিবহন সংশ্লিষ্টরা বলছে, দু’একদিনের মধ্যেই নতুন ভাড়ার তালিকা বাসগুলোতে টানানো হবে। তাদের দাবি, এখন তারা আগের ভাড়াই আদায় করছে। যদিও বাস্তবে এ দাবির সত্যতা মেলেনি।
গণপরিবনের এই অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এবং পরিবহনে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনুর রুবাইয়াৎ বলেন, ‘ভাড়া তদারকিকালে রাইদা পরিবহনের একটি বাস থামানো হলে যাত্রীরা বাড়তি টাকা নেওয়ার অভিযোগ তোলেন। বাসে নতুন ভাড়ার তালিকাও প্রদর্শিত হয়নি। পরে বাসটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।’
এছাড়া দেশের বিভিন্ন রুটের বাসগুলোর ক্ষেত্রেও একই অভিযোগ পাওয়া গেছে। তেলের দাম বৃদ্ধি হওয়ার পর থেকেই বরিশালে বাস, লঞ্চ, থ্রীহুইলার সহ সকল যানবাহনে বাড়তি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। বরিশাল বাস মালিক সমিতির একাধিক নেতৃবৃন্দ জানান, তেলের দাম বৃদ্ধি হওয়ায় বাধ্য হয়েই ভাড়া বাড়িয়েছেন তারা। এতে করে যাত্রীরা অসন্তুষ্ট থাকলেও তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরেও পরিবহণে যাত্রী সংকট নেই।
এদিকে সিলেট থেকে মৌলভীবাজার, শায়েস্তাগঞ্জ এবং কুমিল্লাগামী বাসগুলোতে বেশী ভাড়া নেওয়ার অভিযোগ করেছে যাত্রীরা। এসব রুটে ১০০ থেকে ১৫০ টাকা ভাড়া বেশী নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দিনাজপুর থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব বাসেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।
দিনাজপুর থেকে রংপুরে চলাচর করা বাসগুলোর আগে ভাড়া ছিলো ১২০-১৫০ টাকার মধ্যে। কিন্তু এখন সেখানে নেওয়া হচ্ছে ২০০-২২০ টাকা। সুফিয়ান নামে এক যাত্রী বলেন, হঠ্যাৎ করেই বাসস্ট্যান্ডে এস দেখি বাস ভাড়া বেশী। কি আর করা। যেতেতো হবে।
উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, লিটারপ্রতি অকটেন ১৩৫ টাকা ও পেট্রল ১৩০ টাকা হবে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে নতুন বাসভাড়া ঘোষণা করা হয়। নতুন ভাড়া অনুযায়ী, আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটার ভাড়া এক টাকা ৮০থেকে দুই টাকা ২০ পয়সা করা হয়েছে। এছাড়া ঢাকাসহ সব মহানগরে চলাচলকারী বাসগুলোতে ভাড়া প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বেড়ে দুই টাকা ৫০ পয়সা করা হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর দুদিন পর গতকাল সোমবার বিভিন্ন রুটের ভাড়ার নির্ধারণ করে চার্ট প্রকাশ করে বিআরটিএ। তবে রাজধানীর অভ্যন্তরীণ রুটের ভাড়া এখনো নির্ধারণ করা হয়নি। সেই সুযোগে গত দুদিন ধরে নগরীসহ দূরপাল্লার বাসে চলছে ভাড়া নিয়ে নৈরাজ্য।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!