তরুণ নাট্য নির্মাতা ও সংস্কৃতিকর্মী সাখাওয়াত মানিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ২৪ সেপ্টেম্বর আনুমানিক রাত ৯টার দিকে পাবনায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মানিক দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ছিলেন। অনেকদিন ধরে নাটক নির্মাণ থেকেও দূরে ছিলেন। নিচ্ছিলেন চিকিৎসা। অবশেষে সবাইকে কাঁদিয়ে অকালে না ফেরার দেশে চলে গেলেন তরুণ এই নির্মাতা।
মানিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ডিরেক্টরস গিল্ড। শোকবার্তায় বলা হয়েছে, ‘মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’ এ ছাড়া শোক জানাচ্ছেন ছোট পর্দার তারকারা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর পাবনার বেড়া থানার পেঁচাকোলা গ্রামে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে পারিবারিক গোরস্থানে তার দাফন হবে। চার বোন দুই ভাইয়ের মধ্যে মানিক ছিলেন সবার বড়।
নির্মাতা সাখাওয়াত মানিকের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘কাঠ গোলাপের সৌরভ’, ‘শেয়ার ফিফটি ফিফটি’, ‘আকাশ গঙ্গা’, ‘মনোবাস’, ‘আই মিস ইউ’, ‘কেন মিছে নক্ষত্রেরা’ প্রভৃতি। একক ও ধারাবাহিক মিলিয়ে তিনি শতাধিক নাটক নির্মাণ করেছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!