ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে পাপিয়া আক্তার স্বর্ণা (৩০) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে আনসার সদস্যরা। রবিবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
হাসপাতালে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার মিজানুর রহমান জানান, সকালে পুরাতন ভবনের তৃতীয় তলায় নাক-কান-গলা বিভাগের এক মেডিকেল শিক্ষার্থী রিপোর্ট করেন, তিনি এক নারীকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে অ্যাপ্রোন পরে ঘোরাফেরা করতে দেখেছেন। আনসার সদস্যরা ওই বিভাগের চিকিৎসকদের কাছে তাকে পরিচয় করিয়ে দিলে কেউ তাকে চিনতে পারেননি। এরপর তাকে হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকের কাছে নিয়ে আসা হয় এবং তাদের পরামর্শে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক পাপিয়া আক্তার স্বর্ণা জানান, তিনি নরসিংদী জেলার মনোহরদী সদরের আরওয়াদিয়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে ঢাকার বকশিবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। ঢামেকে আসার বিষয়ে তিনি দাবি করেন, পূর্বপরিচিত এক রোগীকে চিকিৎসা করাতে এসেছিলেন। চিকিৎসকের অ্যাপ্রোন পরার বিষয়ে স্বীকার করে তিনি বলেন, "এটা আমি ভুল করেছি, ভবিষ্যতে আর এই কাজ করব না।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ১১ নভেম্বর নাক-কান-গলা বিভাগে ভর্তি হওয়া নূর আলম নামের এক রোগীর কাছ থেকে এই ভুয়া চিকিৎসক ২৮ হাজার টাকা নেয়। পরবর্তীতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
এছাড়া, গত বছর ডিসেম্বরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরেক ভুয়া নারী চিকিৎসক মুনিয়া রোজা গ্রেপ্তার হয়েছিল।

০
সংগৃহীত ছবি