ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ৯টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী একটি বিমান অবতরণ করে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। একই সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে ২১টি গান স্যালুটসহ গার্ড অব অনার প্রদান এবং লালগালিচার সংবর্ধনা দেয়া হয়।
পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ১০টা ৩৬ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে সই করেন এবং একটি গাছ রোপন করেন।
১০টা ৫০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ থেকে বের হন ভুটানের প্রধানমন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রীর চলাচলকে ঘিরে ঢাকা থেকে সাভার পর্যন্ত সড়ক ছিল কঠোর নিরাপত্তার চাদরে আবৃত। এ সময় জনসাধারণের জন্য বন্ধ রাখা হয় ঢাকা-আরিচা মহাসড়ক।
এর আগে ১৯ মার্চ ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ঢাকায় পৌঁছান দেশটির রয়্যাল একাডেমি অব পারফর্মিং আর্টসের (রাপা) ২২ জন শিল্পী এবং চারজন সাংবাদিক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আমানুর রহমান জানান, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া তার বাংলাদেশ সফরের সময় দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে এবং দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!