ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গরম অনুভূত হচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার (৩১ আগস্ট) আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ৭টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
একই সময়ে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী ৩ দিন পর বৃষ্টি বাড়তে পারে বলেও জানানো হয়।
আবহাওয়া বার্তায় আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এই সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ১ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল দেশের সর্বোচ্চ সিলেটে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সকালে ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। সকাল থেকে রাজধানীতে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে।

০
ঢাকাসহ কয়েক জেলায় বইছে তাপপ্রবাহ