ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ভুয়া ই-ট্রেড লাইসেন্স নেয়ার হিড়িক পড়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মতো নামিদামি ব্যক্তির নাম ব্যবহার হচ্ছে।
দেখা গেছে, কাঁকড়ার ব্যবসা করতে গত ১১ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম, ঠিকানা ও ছবি দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে একটি ই-ট্রেড লাইসেন্স নেয়া হয়। লাইসেন্সে মালিকের ব্যক্তিগত তথ্য ও ঠিকানা সবই দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের হলেও ব্যবসাপ্রতিষ্ঠানের ঠিকানা ঢাকার আফতাবনগরে।
একইভাবে ইলন মাস্কের নামেও নেয়া হয়েছে একটি লাইসেন্স। ইলন মাস্কের ছবি ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে টুইটার। ব্যবসার ধরনে লেখা হয়েছে ডায়াগনস্টিক, রেস্টুরেন্ট (এসি), হাসপাতাল। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করা হয়েছে- মার্কেট স্কয়ার ১৩৫৫, সানফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র। আর অঞ্চল দেয়া হয়েছে রাজধানীর ভাটারা।
এ ছাড়া ডিএনসিসি থেকে মার্ক জাকারবার্গের নামে একটি ভুয়া ই-ট্রেড লাইসেন্স নেয়ার কথাও জানা গেছে। এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে মেটা প্ল্যাটফর্ম, ইনকরপোরেটেড। প্রতিষ্ঠানের ধরন দেয়া হয়েছে কারখানা, খাদ্য উৎপাদনকারী, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট (এসি), হাসপাতাল। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া হয়েছে মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া ৯৪০২৫। অঞ্চল দেয়া হয়েছে রাজধানীর ভাটারা।
এসব বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের স্টাফরাই (কর্মীরা) ট্রায়ালের (পরীক্ষা) জন্য ওটা (ট্রাম্পের নামে ই-ট্রেড লাইসেন্স) করেছেন। তারা ট্রায়াল করে দেখিয়েছেন, স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডোনাল্ড ট্রাম্পের নামেও ট্রেড লাইসেন্স হয়ে যাচ্ছে। ইলন মাস্কের নামেও হয়ে যাচ্ছে। এটা করা হয়েছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে যে ভুয়া ই-ট্রেড লাইসেন্স বের করা যায়, সেটা বোঝানোর জন্য।’
এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেন, অনলাইন বা সেবা সহজীকরণ নাম দিয়ে এভাবে করাটা আধুনিক নগর পরিকল্পনা ধারণার সঙ্গে বেমানান। আমরা চাই সেবা সহজ হোক কিন্তু যাচাই-বাছাই ছাড়া এ ধরনের ট্রেড লাইসেন্স দেওয়ার কোনো সুযোগ নেই।
০
ঢাকায় ব্যবসা জন্য লাইসেন্স নিলেন ট্রাম্প-মাস্ক-জাকারবার্গ!