বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের কাছে রোনালদিনহো মানেই ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের গোলরক্ষক সিম্যানকে ফাঁকি দেওয়া সেই গোল। সেই রোনালদিনহো, যাকে মাঠে ছুটতে দেখে মনে হতো কোনো ক্ষ্যাপা নর্তক নেচে চলেছেন আপন মনে। বলকে যার পায়ে মনে হতো পোষ মানা বেড়াল।
সেই রোনালদিনহো এখন বাংলাদেশে। আজ বিকেল ৪টায় কলকাতা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।
একটি বাণিজ্যিক সংস্থার আমন্ত্রণে কয়েক ঘণ্টার জন্য বাংলাদেশে আসছেন এক সময়ের বিশ্বসেরা এই ফুটবলার। ব্যস্ত সূচিতে আছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। বাংলাদেশের পুরুষ ও নারী ফুটবল দলের অধিনায়কের সঙ্গেও দেখা করবেন রোনালদিনহো।
বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ব্যলন ডি’অর; তিনটিই পেয়েছেন এক জীবনে এমন ফুটবলারের সংখ্যা মাত্র ৯ জন। বাংলাদেশের মানুষের সৌভাগ্য, এই তালিকার তিনজন মানুষ; জিনেদিন জিদান এবং লিওনেল মেসির পর রোনালদিনহো আসবেন ফুটবল মানচিত্রের এই পিছিয়ে পড়া ভূখণ্ডে। ফিফা র্যাংকিংয়ের ১৮৯তম দেশে জিদান এসেছিলেন গ্রামীণ-ড্যানোন ফুড কোম্পানির কারখানা উদ্বোধনে, মেসি এসেছিলেন আর্জেন্টিনা দলের হয়ে প্রীতি ম্যাচ খেলতে আর রোনালদিনহো আসছেন একটি বেসরকারি সংস্থার হয়ে তাদের একটি পণ্যের মোড়ক উন্মোচনে।
কিছুদিন আগেই বাংলাদেশ ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিও মার্তিনেজ। যার আয়োজনে ‘বাজপাখি’ এসেছিলেন ঢাকায়, সেই শতদ্রু দত্তের ব্যবস্থাপনায় এরই মধ্যে কলকাতায় চলে এসেছেন রোনালদিনহো। সেখানে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল ক্লাবে গেছেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন, দুর্গাপূজার প্যান্ডেলে ঘুরেছেন, ফুটবল খেলেছেন। তবে বাংলাদেশে তার কার্যক্রম অনেকটাই ঘেরাটোপে বন্দি।
জানা যায়, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে এসেই তাকে বেরিয়ে পড়তে হবে, কারণ সন্ধ্যাবেলাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে হোটেলেই ফিরবেন, সেখানেই মিলনায়তনে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যেখানে আসবেন জামাল ভুঁইয়া ও সাবিনা, বাংলাদেশের পুরুষ ও নারী দলের অধিনায়ক। জার্সি বিনিময়, ক্রেস্ট বিনিময় এসব নানান আনুষ্ঠানিকতা, বক্তব্যের পর নৈশভোজ আর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে রাতে। এরপরই বিমানবন্দরের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন রোনালদিনহো, ফিরে যাবেন রাতের ফ্লাইটেই।
রোনালদিনহো কলকাতায় গিয়েছেন দুবাই থেকে, হয়তো ফিরে যাবেন সেখানেই। একটা সময় রোনালদিনহো ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের একজন। খেলার বাইরে নাইকি পেপসির বিজ্ঞাপন, ইএ স্পোর্টসের ভিডিও গেইমসহ অনেক কিছু থেকেই আয় করতেন এই তারকা। তবে কর ফাঁকির দায়ে ২০১৯ সালে তার ব্রাজিলিয়ান ও স্প্যানিশ দুটো পাসপোর্টই বাজেয়াপ্ত হয়, বেনামি পাসপোর্টে প্যারাগুয়েতে গিয়ে জেলও খাটেন। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন রোনালদিনহো। তবে ব্যস্ততা কমেনি। কাতারে গিয়েছিলেন কিছুদিন আগে গ্র্যাঁ প্রি দেখার আমন্ত্রণে, এরপর খুব সম্ভবত বেইজিং যাবেন এল ক্লাসিকোর সময় কোনো বাণিজ্যিক কাজে। এভাবেই দুনিয়া জুড়ে ফুটবলের জাদু বিলিয়ে বেড়াচ্ছেন জাদুকর, ক্ষুদে জাদুকর লিওনেল মেসির আবির্ভাবের আগে ‘ও ব্রুক্সো’ বা জাদুকর নামেই যে তাকে ডাকত ন্যু ক্যাম্পের দর্শকরা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!