খাগড়াছড়ি থেকে ঢাকায় এইচএসসি পরীক্ষা দিতে এসে ভোররাতে কলাবাগান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা (২০) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) মেহেরুন্নেসা গার্লস কলেজের সামনে এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ছিনতাইয়ের শিকার রিনা ত্রিপুরা বলেন, সকালে দুজন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে আমার রিকশার গতি রোধ করে। এরপর আমাকে মাথায় ও ঘাড়ে কোপ দিয়ে সঙ্গে থাকা সবকিছু নিয়ে যায়।
আহত রিনা ত্রিপুরার ভাই জুয়েল ত্রিপুরা বলেন, আমার বোন কলাবাগানের মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে গতবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সে সময় আইসিটি বিষয়ে ফেল করেছিল। আগামী ৭ জুলাই সেই বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন তার পরীক্ষা অনিশ্চিত হয়ে গেল।
তিনি বলেন, আজ সকালে খাগড়াছড়ি থেকে ঢাকায় এসে কলাবাগান এলাকায় রিকশায় উঠলে ছিনতাইকারীরা রিকশার গতি রোধ করে মাথায় আঘাত ও ঘাড়ে কোপ দেয়। সে মেহেরুন্নেসা গার্লস হোস্টেলে থাকত। ঘটনার সময় তার সঙ্গে থাকা টাকা, এডমিট কার্ড, প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল সবকিছু নিয়ে যায় ছিনতাইকারীরা। এখন সে পরীক্ষা দেবে কীভাবে? চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, আমরা ঘটনার বিষয়টি জেনেছি এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। এই ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
০
ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত