ডেস্ক রিপোর্ট: দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে ৩৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রকল্পটির নাম ‘দুস্থ, বিধবা, তালাকপ্রাপ্ত নারী ও হতদরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন’।
এই প্রকল্পের মাধ্যমে দুস্থ ছেলে ও মেয়েদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পিছিয়ে থাকা শিক্ষিত ও স্বল্প শিক্ষিত ৮ হাজার ১৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রকল্পের মূল উদ্দেশ্য ও লক্ষ্য, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৫টি জেলার ২৪টি উপজেলায় দুঃস্থ, বিধবা, স্বামী পরিত্যক্তা ও হতদরিদ্র মেয়েদের ড্রাইভিং এবং কম্পিউটার আইটি আইসিটি বিষয়ে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পের আওতায় ২৮৫টি কম্পিউটার, ২৮০টি কম্পিউটার টেবিল ও ২৮০টি কম্পিউটার চেয়ার কেনার প্রস্তাব করা হয়েছে।
মাগুরা, কুষ্টিয়া মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ এই ৫টি জেলার অসহায় ও দরিদ্র মহিলাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ সব উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে দারিদ্রসীমার নিচে বসবাসরত প্রায় ৮ হাজার ১৬০ জন অসহায় পুরুষ ও মহিলাকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে উপাজনক্ষম ও স্বনির্ভর করা এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও পুনর্বাসন সাহায্যে করা। ইউনিয়ন তথা গ্রাম পর্যায়ে দুঃস্থ ক্ষুদ্র উদ্যোক্তা পুরুষ ও মহিলাকে ই-মার্কেটিংয়ে দক্ষতা বৃদ্ধিকরণে প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্বাচিত এলাকার ৩ হাজার ৬৬০ জন অসহায় ছেলে মেয়েকে ড্রাইভিং এবং ৪৫০০ জন কম্পিউটার আইটি বিষয়ে মৌলিক ও গ্রাফিক ডিজাইন প্রভৃতি বিষয়ে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রস্তাবিত প্রকল্পটি পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেলে ২০২১ থেকে শুরু হয়ে ২০২২ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে সমাজ সেবা অধিদফতর ও বহুমুখী মানব কল্যাণ সংস্থা।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম বলেন, ‘এ ধরনের প্রকল্প দারিদ্র্য নিরসনে ব্যাপক ভূমিকা রাখে। তবে খেয়াল রাখতে হবে যে উদ্দেশ্যে প্রকল্পটি নেওয়া হচ্ছে সেই উদ্দেশ্য যেন পূরণ হয়। বাস্তবায়ন পর্যায়ে তদারকি সঠিকভাবে করতে হবে।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!