৯ই অক্টোবর পালিত হলো বিশ্ব ডিম দিবস। ডিম কে আদর্শ খাবার বলা হয়। কারন একটি খাবারের যেসব পুষ্টি উপাদান থাকার দরকার তার প্রতিটি উপাদান ডিমে রয়েছে। এসব কারণেও ডিমকে প্রথম শ্রেণীর প্রাণিজ প্রোটিন বলা হয়।
আমাদের দেহ সুস্থ সবল রাখতে পুষ্টি উপাদানের প্রয়োজন রয়েছে।আমরা প্রতিদিন যে সব খাবার খেয়ে থাকে তার মধ্যে ডিম অন্যতম। ডিমে রয়েছে প্রোটিন ,ফ্যাট ,কোলেস্টেরল, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, পানি, আয়রন ,পটাসিয়াম ,ফসফরাস সহ আরো অনেক পুষ্টিগুণ। এইসব উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহকে শক্তিশালী ও কর্মক্ষম রাখে ,দেহকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে।
ডিম গ্রহণ নিয়ে এতদিন ভিন্ন মতামত থাকলেও বর্তমানে ডিম গ্রহণের পক্ষে মতামত দিচ্ছেন গবেষকগণ।
- গবেষণা করে দেখা গেছে ডিমে যে ফলিক এসিড পাওয়া যায় তা গর্ভ অবস্থায় থাকা শিশুর জন্মগত রোগ প্রতিরোধ করে থাকে।
- ডিমে ওমেগা ৩ ফ্যাটি এসিড থাকায় মস্তিষ্ক বিকাশের, রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
- ডিমের থাকা প্রোটিন মানবদেহে টিস্যুকে মেরামত করে এবং শক্তিশালী করে।
- ডিমে আছে প্রচুর পরিমাণে কোলিন যা আমাদের মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে।
- ডিমে আছে পলি আনস্যাচুরেটেড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাট। যা স্যাচুরেটেড ফ্যাট কে সরিয়ে তার পরিবর্তে কাজ করে এবং রক্তে থাকা কোলেস্টরলের মাত্রা কমিয়ে দেয়।
- ডিম গ্রহণে ওজন কমানো সম্ভব কারণ দীর্ঘ সময় আপনার পেট ভরে রাখতে সাহায্য করে ফলে অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত রাখে।
- নখ ও চুলের যত্নে ডিমের জুড়ি নেই। নখ ভেঙ্গে যাওয়া এবং চুলের স্বাস্থ্য গঠনে ডিম অনেকটুকুই ভূমিকা রাখে। ডিমে থাকা সালফার নখ ও চুলের যত্নের জন্য অপরিসীম।
- ডিম চোখের ত্বক ও চোখের কোষ এর সুস্থতা দান করে এবং রাতকানা রোগ।
- ডিমে রয়েছে আয়রন যা শরীরে শোষিত হয়। এই আয়রন যা শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে এবং আয়োডিনের অভাবজনিত রক্তস্বল্পতা দূর করে।
- এছাড়াও ডিমে রয়েছে ভিটামিন বি১২, এটি হৃদ রোগ প্রতিরোধ করে এবং হার্টকে সুস্থ রাখে।
শিশু-কিশোর, প্রাপ্তবয়স্ক , পঞ্চাশোর্ধ ব্যক্তি, গর্ভবতী মা, স্তন্যদানকারী মা সহ সর্বজনস্বীকৃত এই খাবারটি আমাদের প্রত্যেকেরই খুবই প্রিয়। আসুন আমরা প্রতিদিন একটি করে ডিম গ্রহণ করি।
আমিনা শাহনাজ হাশমী (পুষ্টিবিদ)