ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুন অর রশিদের ‘সিন্ডিকেটের প্রধান’ হিসেবে পরিচিত এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক গ্রেপ্তার হয়েছেন। ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে ছয় কোটি টাকা চাঁদা দাবির মামলায় তাকে আটক করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার এসআই আব্দুল কাদের।
এর আগে, গত ২১ জানুয়ারি আদালতের নির্দেশনায় ভুক্তভোগী ব্যবসায়ী জুলফিকার আলী ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা করেন।
মামলায় আসামি করা হয়েছে:সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি ডিবি গোলাম সবুর, তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, আবু সাদেক ও তার ম্যানেজার মো. শামিম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি আসামিরা যোগসাজশে ব্যবসায়ী জুলফিকার আলীকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাকে নির্যাতন করে ৬ কোটি টাকা দাবি করা হয় এবং টাকা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়।
পরবর্তীতে আরও দুইবার ডিবি কার্যালয়, ধানমন্ডির ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। অভিযোগে বলা হয়েছে, ড্রিমস বিউটি পার্লার ছিল আবু সাদেকের সিন্ডিকেটের সদস্যদের আড্ডার জায়গা, যেখানে বসেই অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করা হতো।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
০
ডিবি হারুনের ‘সিন্ডিকেট প্রধান’ আবু সাদেক গ্রেপ্তার