জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দেড় লাখ টন পরিশোধিত ডিজেল এবং ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ‘জরুরি চাহিদা পূরণের’ অংশ হিসেবে এ আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি পরবর্তী ক্রয় কমিটির বৈঠকে চূড়ান্তভাবে উঠবে।
জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় দেশে সরবরাহ সংকট দেখা দিয়েছে।
এ অবস্থায় দীর্ঘদিন ধরে বাজারে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে। পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, যা জনভোগান্তি বাড়িয়েছে। এর আগে সরকার জ্বালানি তেলের দামও সমন্বয় করে। নতুন দামে ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
বিশ্লেষকদের মতে, আমদানি বাড়ানোর এই সিদ্ধান্ত সাময়িকভাবে সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়ক হতে পারে, তবে বৈশ্বিক বাজার পরিস্থিতির ওপর ভবিষ্যৎ চাপ নির্ভর করবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!