ডেস্ক রিপোর্টঃ বর্তমানে দেশে তথ্যপ্রযুক্তিতে ১০ হাজারের বেশি উদ্যোক্তা রয়েছে। ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৩ লাখের বেশি টেক পেশাদার তৈরি হয়েছে যারা দেশে বসেই কাজ করছেন। ডিজিটাল যাত্রা শুরুর পর এ পর্যন্ত বাংলাদেশের মানুষ ১ বিলিয়ন ঘণ্টা, ৮ বিলিয়ন ডলার রক্ষার পাশাপাশি সরকারি বিভিন্ন অফিসে ১ বিলিয়ন বার যাতায়াতের হাত থেকেও মুক্তি পেয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক নিউজউইকে লেখা এক কলামে এই কথা জানান।
এক দশকেরও আগে অঙ্গীকার করা হয়েছিল ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পা রাখার সমান্তরালে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতেও অগ্রসর এক রাষ্ট্রে পরিণত হবে। এ প্রকল্পের সবচেয়ে বড় সমর্থক ও সহযোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ২০০৯ সালে ক্ষমতায় এলেন, সে সময় দেশের মাত্র দুই কোটি মানুষের হাতে মোবাইল ছিল। তবে এখন ১২ কোটিরও বেশি মানুষ তা ব্যবহার করে। প্রত্যন্ত গ্রামেও এখন লাখ লাখ মানুষের উচ্চ গতির সংযোগ সুবিধা আছে। এসব সুবিধার ফলে অগণন মানুষের জীবনমানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। ই-সিগনেচার ও ইলেকট্রনিক নথির ব্যবহার জনপ্রিয় করতেও ব্যাপক উৎসাহ দেওয়া হয়।
সাড়ে ৮ হাজার ডিজিটাল সেন্টারের মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে সরকার। এর মধ্য দিয়ে জন্ম-নিবন্ধন, চাকরি সন্ধান, অনলাইনে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে। অনেক জাতীয় কর্মসূচি এখন অনলাইনের মাধ্যমে বাস্তায়িত হয়। এমনকি গত বছর করোনা মহামারির মধ্যে সরকারি সেবা বলতে গেলে নির্বিঘ্ন ছিল। আদালত নতুন জুডিসিয়ারি পোর্টালের মাধ্যমে কার্যক্রম চালিয়ে গেছেন। কৃষকরা পেয়েছেন জরুরি আবহাওয়া ও কৃষি বিষয়ক তথ্য সেবা। এটা সম্ভব হয়েছে কৃষি পোর্টাল থাকার কারণে।
বাংলাদেশের হাতে এখন বিশ্বের অন্যতম বৃহৎ সরকারি পোর্টাল। অনলাইনে এখন অনেক প্রোগামই সংযুক্ত রয়েছে। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পার্সপোর্ট করা- সবই অনলাইনে সম্ভব হচ্ছে। সরকারের এখন টার্গেট স্মার্ট ফোনের মাধ্যমে ৮৫ শতাংশ সরকারি সেবা নাগরিকের আঙ্গুলের ডগায় নিয়ে আসা। পাশাপাশি ১০ শতাংশ সরকারি সেবা থাকবে নাগরিকদের দরজার একেবারে চৌকাঠে।
ডিজিটাল বাংলাদেশের সফলতার পেছনে অনেক বড় ভূমিকা রয়েছে মোবাইল ফোনের। দেশের এখন টোল-ফ্রি জাতীয় জরুরি হেল্পলাইন, ৯৯৯ চালু রয়েছে। সাধারণ মানুষ দেশের যেকোনো প্রান্ত থেকে দুর্ঘটনা, অপরাধ, সাইবার অপরাধ, নারীর প্রতি সহিংসতা, অগ্নিকাণ্ড, এবং জরুরি স্বাস্থ্য সহায়তাসহ বিভিন্ন প্রয়োজন জানাতে এ নম্বরটি ব্যবহার করে। দেশের এই ন্যাশনাল হেল্পডেস্ক সাধারণ মানুষের কাছ থেকে প্রতি মিনিটে অন্তত ৬০টি কল পায়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!