গত সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমার তুলনায় তিনগুণের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বাজার মূলধন ৮ হাজার কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। তবে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা দুই সপ্তাহ বাজার মূলধন বাড়ল। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭৪টির দাম বেড়েছে, ৮৩টির কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানের ৭০ দশমিক ৪৪ শতাংশের দাম বেড়েছে।
সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৩২৭ কোটি টাকা বা ১ দশমিক ১৭ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন বাড়ে ১ হাজার ৬০ কোটি টাকা।
সূচকের উত্থান
গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩৪ দশমিক ৩৪ পয়েন্ট বা ২ দশমিক ৪৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৬৫ দশমিক ৯৯ পয়েন্ট।
বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭১ দশমিক ৫৮ পয়েন্ট বা ৩ দশমিক ৪১ শতাংশ। ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ২১ দশমিক ০৯ পয়েন্ট বা ১ দশমিক ৯৩ শতাংশ।
লেনদেন কমেছে
সূচক ও বাজার মূলধন বাড়লেও লেনদেনের গতি কমেছে। গত সপ্তাহে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭২৪ কোটি ৮৬ লাখ টাকা। আগের সপ্তাহে এ অঙ্ক ছিল ১ হাজার ৫০ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ দৈনিক গড় লেনদেন কমেছে ৩২৫ কোটি ১৮ লাখ টাকা বা ৩০ দশমিক ৯৭ শতাংশ।
শীর্ষ লেনদেন
টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংক-এর শেয়ার। কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪৫ কোটি ৩৬ লাখ টাকা, যা মোট লেনদেনের ৬ দশমিক ২৬ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ—প্রতিদিন গড়ে ৩১ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক-এর শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৬ লাখ টাকা।
এ ছাড়া শীর্ষ লেনদেন তালিকায় রয়েছে রবি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ওরিয়ন ইনফিউশন, সামিট এলায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক এবং যমুনা ব্যাংক।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!