ডেস্ক রিপোর্ট: দ্রুতগতির ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি চন্দন কৃষ্ণ রায় (৫৪)। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের মিটিং শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
শনিবার বিকাল ৫টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন চন্দন কৃষ্ণ। এ সময় আরো দুই যাত্রী গুরুতর আহত হন।
নিহত সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর শহরের পদ্মপুকুর পাড় এলাকার স্বর্গীয় বিশ্বেশ্বর রায়ের ছেলে।
স্বজন ও স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা যায়, সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় শনিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের মিটিংয়ে যোগদান করতে ময়মনসিংহে গিয়েছিলেন। কাজ শেষে সিএনজিচালিত অটোরিকশা করে ময়মনসিংহ হতে দুর্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
বিকাল ৫টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নেত্রকোনার শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে ট্রাক ও সিএনজির চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!