দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) করা গবেষণা আন্তর্জাতিক মানদণ্ডে পড়ে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা এই গবেষণা করেছেন, তাদের গবেষণার কোনো অভিজ্ঞতা নেই। আন্তর্জাতিক জার্নালে তাদের কোনো গবেষণা নেই।
টিআইবি অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, টিআইবির গবেষণা বৈজ্ঞানিক মিসকন্ডাক্টকে (অসদাচরণ) ছাড়িয়ে গেছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের সুশীল সমাজ সততা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গবেষণা করে তার ফলাফল জনগণের সামনে তুলে ধরবে।
তিনি বলেন, টিআইবি অযৌক্তিক কথা বলেছে। টিআইবি যেটা করেছে, সেটা গবেষণা নয়, এটা তাদের মতামত। নির্বাচনে কিছু অনিয়ম হলেও নিবাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যারা অনিয়ম করেছে, তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
মোহাম্মদ আরাফাত বলেন, অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশনের শক্ত অবস্থানকে গুরুত্ব দেয়া হয়নি। বরং মিথ্যা ছড়িয়ে তাদের মনোবল দুর্বল করার চেষ্টা করা হয়েছে।
এর আগে বুধবার (১৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এবারের সংসদ নির্বাচন একপক্ষীয় ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এবারের নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি। এ ধরনের ভোট দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ গণতান্ত্রিক নির্বাচনের জন্য অশনিসংকেত। একে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা ও স্বপ্নের সঙ্গে সাংঘর্ষিক হিসেবেও অভিহিত করেছে টিআইবি।
০
টিআইবির প্রতিবেদন গবেষণা নয়, মতামত: তথ্য প্রতিমন্ত্রী