স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচ হাতে রেখেই সিরিজের শিরোপা নিশ্চিত করেছে টাইগাররা। শেষ ম্যাচ নিয়ম রক্ষার বলা হলেও গুরুত্ব কমেনি একটুও। আইসিসি ওয়ানডে সুপার লিগের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই মূল্যবান ১০ পয়েন্ট হারাতে চাইবে না বাংলাদেশ।
সোমবার সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট নিতে মাঠে নেমেছে তামিম বাহিনী। ইতিমধ্যে টস হয়ে গেছে। আজও ভাগ্য তামিমের পক্ষে যায়নি। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।
গত দুই ম্যাচে রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের লো-স্কোরিং টার্গেটের কারণে বাংলাদেশের মিডলঅর্ডার ও টেলঅ্যান্ডাররা মাঠে নামার সুযোগ পায়নি। আজ স্কোর বোর্ডে বড় সংগ্রহের সুযোগ পেলেন টাইগাররা।
এই ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সব মিলিয়ে পাঁচটি সিরিজ জিতলেও টাইগাররা তাদের হোয়াইটওয়াশ করতে পেরেছে ২০০৯ সালের সফরে। সেবারও তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
প্রায় এক যুগ পর একই সাফল্যের হাতছানি তামিমদের সামনে। এ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন এ সিরিজ দিয়ে অভিষেক ঘটা হাসান মাহমুদ। তার বদলে আজ মাঠে নামবেন পেসার তাসকিন আহমেদ।
চোট সেরে একাদশে ঠাঁই পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
এ দুই বদলি ছাড়া গত দুই ম্যাচের একাদশে আর কোনো পরিবর্তন আনা হয়নি।
রোববার টাইগার অধিনায়ক তামিম ইকবাল একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। অধিনায়ক বলেছিলেন, ‘আমাদের সামান্য কিছু পরিবর্তন আসতে পারে।’
শেষ ওয়ানডেতে বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!