লাইফস্টাইল ডেস্ক: বাঙালি মেয়েদের সৌন্দর্যের এক বিশাল জায়গাজুরে রয়েছে বড় চুল। কিন্তু গোসলের পর এই বড়চুল শুকানোটা ঝামেলা, অনেকটা সময় নেয়। বিশেষ করে যাদের বাইরে কাজ থাকে তাদের জন্য। আর তাই চুল শুকাতে অনেকেই হেয়ার ড্রায়ারের ব্যবহার করে থাকে। কিন্তু নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুলের আগা ফেটে যাওয়া, চুল মাঝ থেকে ভেঙে যাওয়াসহ আরও ক্ষতি করে। আসুন জেনে নিন হেয়ার ড্রায়ারের ক্ষতিকর দিকগুলো -
১। চুল শুষ্ক হয়ে যায়ঃ যখন আপনি ড্রায়ার দিয়ে চুল শুকান তখন ড্রায়ারের তাপ চুলের আদ্রতা ও পুষ্টি শোষণ করে ফেলে, তাই চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। ফলে আপনার চুলকে নিস্তেজ দেখায়।
২। চুলের আগা ফেটে যায়ঃ কোন কোন সময় অনেক বেশি ড্রায়ার ব্যবহার করার ফলে চুলের ভিতরের স্তর ও নষ্ট হয়ে যায়। অরক্ষিত তাপের ফলে চুলের আগা ফেটে যায়। তাই ড্রায়ার দিয়ে চুল শুকানোর সময় ক্ষতি কমাতে থার্মাল প্রটেক্টর ব্যবহার করুন।
৩। চুলের গঠন ও আকৃতি নষ্টঃ যদি আপনি আপনার চুল ড্রায়ার দিয়ে শুকান তাহলে কিছুদিন পর আপনার চুল নিস্তেজ হবে ও আপনার চুল তাঁর প্রাকৃতিক ঔজ্জ্বল্য হারাবে। চুলের বাহিরের স্তর ফুলে উঠবে, ফলে চুলের স্বাভাবিক আকার নষ্ট হয়।
৪। চুল পড়েঃ আপনি কি জানেন চুল পড়ার একটি কারণ হচ্ছে গোসলের পরে ড্রায়ার দিয়ে চুল শুকানো? ড্রায়ারের অতিরিক্ত তাপে চুলের গোঁড়ার ছিদ্র গুলো খুলে যায়। চুল পড়ার এটা একটি বড় কারণ।
চুল শুকাতে হেয়ার ড্রায়ারের ব্যবহার কমিয়ে আনা উচিত। এরপরেও যদি নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করতেই হয়, তবে বেশ কিছু সতর্কতা মেনে ব্যবহার করা উচিৎ। প্রতিটা হেয়ার ড্রায়ারে দুইটি অপশন থাকে। একটি ঠাণ্ডা বাতাস, অন্যটি গরম বাতাস। যদিও গরম বাতাসে চুল দ্রুত শুকায়, তারপরও ঠাণ্ডা বাতাস দিয়ে চুল শুকানো উচিত। চুল শুকানোর পর অবশ্যই ভালো মানের হেয়ার সিরাম ব্যবহার করতে হবে। হেয়ার ড্রায়ার ব্যবহার করার সময় দূর থেকে বাতাসটা চুলে লাগানোর চেষ্টা করুন। এতেও চুলের ক্ষতি কম হবে। অনেক হেয়ার ড্রায়ারের সঙ্গে চিরুনি যুক্ত থাকে। সম্ভব হলে এ ধরনের হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। যাঁরা হেয়ার ড্রায়ার নিয়মিত ব্যবহার করেন, তাঁদের চুলের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করলে সপ্তাহে অন্তত তিন দিন চুলে তেল দেয়া আবশ্যক। এতে চুল ভালো থাকবে, চুলের ময়েশ্চারাইজার ফিরিয়ে আনতে সাহায্য করবে।
কিছুটা সময় বাঁচানোর জন্য আপনি আপনার চুলের কত রকমের ক্ষতি করছেন! তাই কৃত্রিম উপায়ে চুল না শুকিয়ে কিছুটা সময় নিয়ে প্রাকৃতিক ভাবে চুল শুকান, যা কখনোই আপনার চুলের ক্ষতির কারণ হবেনা। তারপরও যদি আপনার চুলকে শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করতেই হয় তাহলে ভেজা চুল আগে তোয়ালে দিয়ে মুছে নিন তারপর ড্রায়ার ব্যবহার করুন। হেয়ার ড্রায়ারটি আপনার চুল থেকে ৪-৬ ইঞ্চি দূরে রেখে ব্যবহার করুন। খুব বেশি ড্রাই হয়ে যাওয়া রোধ করার জন্য ড্রায়ার দিয়ে শুকানোর সময় ব্রাশ ব্যবহার করুন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!