হত্যার আসামি পুলিশ কর্মকর্তার জামিনের প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বিচারপতিদের পদত্যাগের দাবি তাদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার আসামিদের জামিন দেয়ার প্রতিবাদে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। পরে তারা সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় জুলাই শহীদদের স্বজনদের। তাদের অভিযোগ, দেশ পুনর্গঠনে যারা শহীদ হয়েছেন, যারা রাজপথে রক্ত দিয়েছেন তাদের হত্যায় অভিযুক্ত আসামিরা কাদের ইন্ধনে জামিন পাচ্ছেন।
যাত্রাবাড়ীতে শহীদ তায়িমের বড়ভাই রবিউল আওয়াল সাক্ষী দিয়েছেন। তিনি বলেন, গত বছরের ১৬ থেকে ১৯ জুলাই তায়িম আন্দোলনে অংশ নেয়। সে যখন আন্দোলনে যেতো তখন আমার মা তার ব্যাগ নিয়ে তার কাছাকাছি বসে থাকতো। কারফিউ চলাকালে ২০শে জুলাই দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। বেলা সাড়ে ১২টায় তাকে কল দিলে, ফোনটি বন্ধ পাই। প্রায় ১টার দিকে আম্মু আমাকে বলে যে, তাইম গুলিবিদ্ধ হয়েছে। আমার মা ঘটনাস্থলে (কাজলা ফুটওভার ব্রিজের পাশে) তায়িমের জুতা এবং রক্ত দেখতে পায়। সেখানে উপস্থিত লোকজন মাকে বলে, তায়িমকে ভ্যানে করে পুলিশ যাত্রাবাড়ী থানার দিকে নিয়ে গেছে। পরে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে, এক সাংবাদিককে ছবি দেখালে সে বলে, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তায়িমের শরীরে ২০০টির মতো ছররা গুলি লেগেছিলো।
তিনি বলেন, আমি তায়িমের বন্ধুদের কাছ থেকে জানতে পারি যে, পুলিশ যখন টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং গুলি করলো তখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। তায়িম তার দুই বন্ধুসহ লিটনের চায়ের দোকানে আশ্রয় নেয়। পুলিশ সেখান থেকে তাদের তিনজনকে টেনে বের করে এবং বেধড়ক মারধর করে। পুলিশ তাদের গালি দিয়ে দৌড় দিতে বলে। তায়িম প্রথমে দৌড় দেয়। তখন তায়িমের পায়ে একজন পুলিশ সদস্য গুলি করে দেয়। সে পিছন ফিরে তাকালে তখন তার শরীরের নিম্নাংশে আরেকটি গুলি করা হয়। গুলিটি সামনের দিকে প্রবেশ করে পিছন দিয়ে বের হয়ে যায়। তায়িমকে শটগান দিয়ে আরও অনেক গুলি করা হয়। তখন তার বন্ধু রাহাত তাকে বাঁচানোর উদ্দেশে এগিয়ে আসলে, পুলিশ রাহাতকেও গুলি করে এবং তাকে বাধ্য করে তায়িমকে ফেলে রেখে যেতে। তায়িম আধাঘণ্টা পর্যন্ত সেখানে পড়েছিলো, সে কাতরাচ্ছিলো এবং আমাকে বাঁচান বাঁচান বলে আকুতি করছিলো। সাংবাদিকসহ উপস্থিত অনেকেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে চেয়েছিলো, কিন্তু পুলিশ সদস্যরা তাকে নিতে দেয়নি। বরং তারা তার মৃত্যু উপভোগ করছিলো। ওখান থেকে ২০ গজের মধ্যে রাস্তার দুই পাশে দুইটি হাসপাতাল ছিলো। আধাঘণ্টা পরে পুলিশ ভ্যানে করে তাকে যাত্রাবাড়ী থানার সামনে নিয়ে ভ্যান থেকে মাটিতে নামিয়ে ৫/৬ জন পুলিশ বুট জুতা দিয়ে তাকে মাড়িয়ে তার চেহারা বিকৃত করে ফেলে। পরে তাকে ভ্যানে করে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, যাত্রাবাড়ী থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর সাজ্জাদুজ্জামান প্রথম তায়িমের পায়ে গুলি করে। পরে এডিসি শামীম আরেকজনের হাত থেকে অস্ত্র নিয়ে তায়িমের শরীরের নিম্নাংশে গুলি করে। তারপর ওসি তদন্ত জাকির হোসেন অনেকবার গুলি করে। ঘটনাস্থলে তখন জয়েন্ট কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, জয়েন্ট কমিশনার প্রলয়, ডিসি ইকবাল, এডিসি মাসুদুর রহমান মনির, এসি নাহিদ, এসি তানজিল, ওসি আবুল হাসান, ওসি অপারেশন ওয়াহিদুল হক মামুনসহ ১০/১৫ জন পুলিশ সদস্য ছিল। ঘটনার পরে আমরা কয়েক জায়গায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে ট্রাইব্যুনালকে জানান তিনি। জবানবন্দি দেওয়ার পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
ট্রাইব্যুনালে যখন রবিউল সাক্ষী দিচ্ছিলো তখন তার কাছে খবর আসে, তায়িমকে প্রথমে গুলি করা যাত্রাবাড়ী থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর সাজ্জাদুজ্জামান ঢাকার নিম্ন আদালত থেকে জামিন নিয়ে নিয়েছে। সাক্ষ্যর জবানবন্দি দেওয়ার পরে আমাকে স্বাক্ষর করে আসতে বলছে। কিন্তু আমি যখন শুনলাম নিম্ন আদালত থেকে ভাইয়ের হত্যা মামলার চিহ্নিত আসামি জামিন পেয়েছে, তখন আমি স্বাক্ষর না করে প্রতিবাদ স্বরূপ ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে এসেছি। এই মামলার ২ জন আসামি গ্রেফতার থাকলেও বাকি আসামিদের গ্রেফতার করা হয়নি। এর প্রতিবাদে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলন করবে বলে জানান রবিউল আওয়াল।
০
জুলাই হত্যার আসামি পুলিশ কর্মকর্তার জামিনের প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান