নাশকতার অভিযোগে মতিঝিল থানার মামলায় জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালে মতিঝিলে জামায়াতের মিছিল থেকে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এ মামলাটি দায়ের করেছিলেন পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান সুমন।
তিনি মামলায় অভিযোগ করেন, ২০১২ সালের ৫ নভেম্বর মতিঝিল থানার টয়েনবি সার্কুলার রোডে দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তখন নেতাকর্মীরা মিলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে থাকা দুইটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।
এ ঘটনায় পুলিশের এসআই মিজানুর রহমান সুমন বাদী হয়ে ৬২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত করে ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!