গত মার্চ মাসে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। করোনাভাইরাসের কারণে সেই সফর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অবশেষে সেই সিরিজের নতুন তারিখ ঘোষণা করে ইসিবি জানায়, সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতেই শ্রীলংকা সফরে যাবে জো রুটের দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিতে শ্রীলংকার বিপক্ষে দুটি টেস্ট খেলবেন ইংলিশরা। এর একটি ১৪ জানুয়ারি ও ২২ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ক্লোজ ডোরে টেস্ট ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
ইসিবি আরও জানায়, এর আগে আগামী ২ জানুয়ারি একটি চার্টার্ড ফ্লাইটে করে লন্ডন থেকে উড়ে শ্রীলংকার হাম্বানতোতায় ল্যান্ড করবে ইংল্যান্ড দল। সেখানে ৫ জানুয়ারি পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবে টিম সদস্যরা। এর মধ্যে করোনা টেস্ট করাবে দলের সদস্যরা। ফলাফল নেগেটিভ এলে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মহিন্দর রাজাপাকসে স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি পাবেন তারা।
উল্লেখ্য, গত মার্চ মাসে সিরিজ খেলতে কলম্বোয় গিয়েছিল ইংল্যান্ড দল। প্রস্তুতি ম্যাচও খেলছিল তারা। কিন্তু করোনার থাবায় সেই সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসে ইংলিশরা।
তথ্যসূত্র: স্কাই স্পোর্টস

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!