আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটিকে কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭১ সালের এইদিনে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে বাঙালির জাতির যেই শ্রেষ্ঠ সন্তানদের পৈশাচিক নির্যাতনের পর হত্যা করা হয়, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করার দিন আজ।
মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করতে প্রতিহিংসার বশে বুদ্ধিজীবীদের হত্যা করে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্দেশনা ও মদতে একশ্রেণির দালাল শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে বাসা থেকে অপহরণ করে নিদারুণ যন্ত্রণা দিয়ে রাজধানীর রায়েরবাজার ইটখোলা ও মিরপুরের বধ্যভূমিসহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে গুলি করে ও অনেককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর তাদের চোখ, হাত-পা বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ শনাক্ত করা হয়।
মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধের কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠন, বিভিন্ন এলাকাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেক্টর প্রধান হিসেবে দায়িত্ব প্রদান, বাংলাদেশের প্রথম সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন ও এসব প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব প্রদান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বাঙালির বীর সন্তানদের অদম্য সাহস, মেধা ও আত্মবিশ্বাসের সামনে অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হয় হানাদার বাহিনী। আর তাই বাঙালির চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে বুদ্ধিজীবীদের হত্যা করে তারা তাদের প্রতিহিংসার ঘৃণ্য চক্রান্ত চরিতার্থ করে।
বুদ্ধিজীবী হত্যাকারী ওই সব রাজাকার ও আলবদরদের বাঙালি জাতি কোনো দিন ক্ষমা করতে পারে না। তেমনি বুদ্ধিজীবীদের ত্যাগ বাঙালী জাতি কোনো দিন ভুলবে না, ভুলতে পারে না।
বাঙালি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে প্রতিবছর জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবছরও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজকের এইদিনে ১৪ ডিসেম্বরসহ ১৯৭১ এর মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের রুহের মাগফেরাত কামনা করি। তাদের অমূল্য প্রাণের বিনিময়েই আজ আমরা খোলা আকাশের নিচে স্বাধীনভাবে চলতে পারি, আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!