ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মানুষের ওপর ট্রায়াল করে কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিশ্চিত হতে ভারত উপহার হিসেবে বাংলাদেশকে করোনার টিকা পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের গিনিপিগ বানানোর চেষ্টা চলছে। জনগণের আস্থা অর্জনের জন্য টিকার প্রথম ডোজ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নেওয়ার আহ্বানও জানান রিজভী।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান করেন।
রিজভী বলেন, ভারত নিজেরা এ টিকার পরীক্ষা শুরু করবে আগামী মার্চ থেকে। ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না হওয়া সত্ত্বেও ভারত সরকারের ছাড়পত্র পাওয়ায় বহু বিশেষজ্ঞ বিস্মিত। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তার প্রতিবেদনে বলেছে- ভারত করোনাভাইরাস ট্রায়ালের জন্য বাংলাদেশে টিকা পাঠিয়েছে। সুতরাং আমরা কী বিপজ্জনক গিনিপিগে পরিণত হয়েছি ভারতের টিকা পরীক্ষার?
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পৃথিবীর দেশে দেশে রাষ্ট্র ও সরকারপ্রধানরা যেভাবে টিকার প্রথম ডোজ নিয়ে মানুষকে আস্থা ও ভরসা দিচ্ছেন এবং আশ্বস্ত করছেন আপনারাও সেই পথ অনুসরণ করুন। তাদের মতো আপনারাও সাহসী পদক্ষেপ নিন। আপনারা আগে টিকা নিলে জনগণ ভরসা পাবে। তখন দেশের মানুষ নিশ্চিন্তে এই টিকা নিতে সাহস পাবে। টিকা নিয়ে তখন ভ্রান্ত ধারণাও কেটে যাবে।
রিজভী বলেন, সরকার শুরু থেকেই করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে লেজেগোবরে অবস্থা করে ফেলেছে। করোনা পরিস্থিতিতে মানুষের আতঙ্ক ও ভীতির সুযোগে ত্রাণ বিতরণের নামে সারাদেশে দুর্নীতি ও লুটপাট, ক্ষমতাসীন দলের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় কোভিড-টেস্টের ভুয়া সনদপত্র কেলেঙ্কারি, করোনা চিকিৎসার নামে ভুয়া হাসপাতাল চালু, মাস্ক, পিপিই সরঞ্জাম, সেনিটাইজার খরিদ-টেন্ডার নিয়ে দুর্নীতির মহোৎসব-এতসব অপকর্ম করে জনগণের কাছে এই সরকারের কোনই বিশ্বাসযোগ্যতা নেই। এরপর করোনাভাইরাস মোকাবিলায় ভারত থেকে টিকা আমদানি ও কেনা নিয়ে বেক্সিমকোর অতিমাত্রার তৎপরতা, চুক্তি, বেক্সিমকোর তৎপরতার সঙ্গে সরকারের রহস্যজনক আর্থিক লেনদেনের যোগসাজশ- সবমিলে টিকা সম্পর্কেও জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।
০
জনগণের আস্থা অর্জনে প্রথমে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার আহবান রিজভীর