ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ চোখের প্রদাহ। একে আমরা চোখ ওঠা রোগও বলি। আক্রান্ত হচ্ছেন সব বয়সের নারী ও পুরুষ। তবে শিশুদের মধ্যেেই আক্রান্তের হার বেশি।
চিকিৎসকরা বলছেন, গত জুলাই থেকেই এ রোগের বিস্তার লক্ষ্য করা যায়। সেপ্টেম্বরে এসে আরও প্রকোপ বেড়েছে।
একসঙ্গে খেলাধুলা ও সতর্কতা ছাড়াই সংস্পর্শে আসার কারণে শিশুদের রোগটি বেশি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা যায়, রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে রোগটির সংক্রমণ অধিক বেড়েছে।
সতর্ক না হলে এ রোগ থেকে কর্নিয়ার আলসার ও অন্ধত্বের মতো গুরুতর অবস্থাও হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অধিক মাত্রায় ছোঁয়াচে হওয়ায় এই রোগে আক্রান্ত হলে নিজে সতর্ক হতে হবে, দ্রুত নিতে হবে চিকিৎসকের পরামর্শ।
সম্প্রতি বান্দরবান ভ্রমণ করে ফিরেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান। থাকেন মেসে। তিনি জানান, বান্দরবান থেকে বাসায় আসার পর থেকেই দেখেন চোখ জ্বালা করছে এবং চোখ দিয়ে পানি পড়ছে। আয়নায় দেখেন চোখ লাল হয়ে আছে, ফুলে গেছে চোখের পাতা। পরে একে একে মেসে থাকা আটজনের মধ্যে পাঁচজনই আক্রান্ত হন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা বলেন, চোখের এই রোগ সংক্রামক হলেও বাতাসে ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির চোখের সংস্পর্শে আসা কোনো জিনিস যেমন চোখে হাত দেওয়ার পর সেই হাত যেখানেই ছোঁয়ানো হয়, টাওয়েল, রুমাল ইত্যাদি অন্যের চোখের সংস্পর্শে এলে তার মধ্যেও ছড়ায়। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। নিজের ব্যবহার করা কাপড় কিংবা টাওয়েল আলাদা রাখতে হবে। যেখানে-সেখানে ব্যবহৃত টিস্যু ফেলা যাবে না। আর এই সময়ে বাসায় বিশ্রাম নিলে অন্য কেউ আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকবে।
তিনি বলেন, এটি ব্যাকটেরিয়াল কনজাংকটিভাইটিস বা ভাইরাল কনজাংকটিভাইটিস- দুটিই হতে পারে। তবে এই মুহূর্তে ভাইরাল কনজাংকটিভাইটিসই বেশি হচ্ছে। ব্যাকটেরিয়ালটাও অনেকের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রোগী এসে আমাদের জানায় চোখ লাল হয়ে গেছে, চোখের পাতা ফুলে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ খচখচ করছে- এ ধরনের সমস্যার কথা।
এই চিকিৎসক আরও বলেন, এসময় যদি আমরা দেখি রোগীর চোখে আঠা আঠা হচ্ছে কিংবা সকালে ঘুম থেকে ওঠার পর অনেক বেশি পিচুটি থাকছে তখন বুঝি এটি ভাইরাল কনজাংটিভাইটিস। বর্তমানে যেটি দেখা যাচ্ছে তা হচ্ছে চোখের মধ্যে পানিজাতীয় জিনিস বেশি আসছে। এক্ষেত্রে আমরা ধরে নেই যে এটি ভাইরাল কনজাংটিভাইটিস। বর্তমানে হাতেগোনা কয়েকজন ছাড়া অধিকাংশই এই সমস্যা নিয়ে আসছেন।
সাধারণভাবে এ রোগ সাত থেকে আটদিনে ভালো হয়ে যায় জানিয়ে ডা. জাকিয়া সুলতানা বলেন, এ রোগের ক্ষেত্রে সঠিক ওষুধ না ব্যবহার করলে বা চিকিৎসকের পরামর্শ না নিলে অনেক সময় দেখা যায় এটি চোখের কর্নিয়ায় ছড়িয়ে যেতে পারে। যাকে আমরা বলি কেরাটো কনজাংটিভাইটিস। সাধারণভাবে যেটি সাত-আট দিনে ভালো হয়ে যায়। তবে কর্নিয়ায় আক্রান্তের ফলে সুস্থ হতে ১৫-২০ দিনও লেগে যায়। এছাড়া এর থেকে আরও খারাপ দিকেও যেতে পারে। তাই কারও এ সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে জেনে নেওয়া উচিত তার কোন ধরনের কনজাংটিভাইটিস। এরপর পরামর্শ অনুযায়ী চলাফেরা করলে দ্রুতই এ রোগ সারবে।
এই রোগের সঙ্গে করোনাভাইরাসের সম্পৃক্ততা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোভিডের সময় চোখের প্রদাহ দেখা দিয়েছিল। তবে বর্তমানে করোনার সংক্রমণ তেমনটা নেই। এই সময়ে করোনা না থাকলেও এ রোগটি ছড়াচ্ছে। তাই একে করোনার কারণে হচ্ছে এমনটা বলা যাবে না।
যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, চোখ ওঠা রোগে আক্রান্ত হলে সচেতন থাকতে। এসময় বেশি বেশি হাত ধোয়া, সংক্রমিত চোখ/চোখ দুটি বেশি না ছোঁয়া, নিজের তোয়ালে ও প্রসাধনী অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়া উচিত। এতে অন্যরা সংক্রমিত হবে না। এছাড়া চোখে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া কারও চোখের প্রদাহ ও জ্বর একই সঙ্গে থাকলে তার করোনা টেস্ট করানো উচিত।

০
ছোঁয়াচে ‘চোখ ওঠা’ নিয়ে সতর্কতার বিকল্প নেই