মানবজীবনে চোখের গুরুত্ব অপরিসীম। চোখ না থাকলে পুরো পৃথিবীই অন্ধকার হয়ে যায়। তাই এ অঙ্গটির যত্ন নেওয়া আমাদের একান্ত কর্তব্য। সামান্য অসাবধানতার কারণেও চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। দেখা গেছে, সারাদিন মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করা, গভীর রাত পর্যন্ত টেলিভিশন দেখা, অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ইত্যাদি কারণে চোখের ওপর বিরূপ প্রভাব পড়ে। ফলে বর্তমানে অল্প বয়স থেকেই অনেকের চোখে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। ঝাপসা দেখা, কাছের জিনিস স্পষ্ট দেখতে না পারা কিংবা দূরের বস্তু অস্পষ্ট দেখা- এসব লক্ষণ দৃষ্টিশক্তির পরিবর্তনের ইঙ্গিত দেয়। নানা কারণে দৃষ্টিশক্তির পাওয়ার বেড়ে যেতে পারে। এটি যেমন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঘটে, তেমনি শিশুদের ক্ষেত্রেও দেখা যায়। যে কারণেই দৃষ্টিশক্তি বাড়ুক না কেন, তা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
শিশুর ক্ষেত্রে : বাবা-মায়ের মাইনাস পাওয়ার থাকলে শিশুরও তা হওয়ার আশঙ্কা থাকে। তাই শুরু থেকেই সতর্ক থাকা উচিত। শিশুর দৃষ্টিশক্তি পরীক্ষা করতে খেলনা কিছুটা দূরে রেখে দেখতে পারেন, সে তা চিনতে পারে কি-না। এক চোখ বন্ধ করে অন্য চোখে ঠিকমতো দেখতে পারে কি-না, সেটিও পরীক্ষা করা যেতে পারে। অক্ষর চেনার পর স্নেলেন চার্ট বিভিন্ন দূরত্বে রেখে দৃষ্টিশক্তি যাচাই করা সম্ভব। যদি শিশু বই খুব কাছে এনে পড়ে, কাছ থেকে টেলিভিশন দেখে, স্কুলের বোর্ডের লেখা পড়তে না পারে, মাথাব্যথা বা চোখব্যথায় ভোগে কিংবা অঞ্জনিতে অস্বস্তি অনুভব করে, তবে ধরে নিতে হবে তার চোখের পাওয়ার বেড়ে যেতে পারে।
দৃষ্টিশক্তির সমস্যা পাওয়ারজনিত কি-না, তা বোঝার জন্য একটি কার্ডবোর্ডে ছোট ছিদ্র করে এক চোখ বন্ধ রেখে দূরের কোনো বস্তুর দিকে তাকাতে বলুন। এরপর সেই বস্তুটি ছিদ্রের মধ্য দিয়ে দেখতে দিন। আগের তুলনায় যদি স্পষ্ট দেখা যায়, তবে বুঝতে হবে পাওয়ার বেড়েছে। আবার যদি শিশু সোজা জিনিস বাঁকা, চৌকো জিনিস এবড়োখেবড়ো বা গোল জিনিস ডিম্বাকার দেখে, তবে সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকার আশঙ্কা রয়েছে।
বড়দের ক্ষেত্রে : প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চোখে কম দেখলেই সাধারণত বোঝা যায় যে পাওয়ার বেড়েছে। ৪০ বছরের পর অধিকাংশ মানুষের বই পড়তে চশমার প্রয়োজন হয়। যারা আগে থেকেই মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করতেন, তারা হঠাৎ পড়ার সময় অসুবিধা অনুভব করতে পারেন। কারণ ৪০ বছরের পর কাছের দৃষ্টিশক্তির পাওয়ার দূরের পাওয়ারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, কাছের পাওয়ার +১ এবং দূরের পাওয়ার +১ হলে পড়ার চশমার পাওয়ার হবে +২। আবার দূরের পাওয়ার -১ হলে কাছের পাওয়ার দাঁড়াবে +১-১=০। অর্থাৎ খালি চোখেই বই পড়া বা সুইয়ে সুতা পরানো সম্ভব হতে পারে।
অনেক সময় দেখা যায়, ৪০ বছর বয়সে পড়ার জন্য প্লাস পাওয়ারের চশমা প্রয়োজন হলেও ৫০ বছরের পর হঠাৎ খালি চোখে পড়া যাচ্ছে। এ ক্ষেত্রে ডায়াবেটিস বা ছানি হয়েছে কি-না, তা পরীক্ষা করা উচিত। উভয় ক্ষেত্রেই চোখে কিছুটা মাইনাস পাওয়ার তৈরি হতে পারে। ফলে প্লাস ও মাইনাস পাওয়ার সমন্বিত হয়ে সাময়িকভাবে স্পষ্ট দেখা যেতে পারে। তবে চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। তাই দৃষ্টিশক্তির যেকোনো পরিবর্তন হলে অবশ্যই চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত; নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!