চার মাস পরই যুক্তরাষ্ট্রে বসবে শতবর্ষী টুর্নামেন্ট কোপা আমেরিকা। লাতিন আমেরিকা অঞ্চলের এই লড়াইকে ঘিরে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে দলগুলো। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও সাজিয়েছে নিজেদের পরিকল্পনা।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে প্রস্তুতিতেও বিশেষ মনোযোগী তাদের। যার কারণে আগামী মার্চে চীনে দুটি প্রীতি ম্যাচও খেলার অপেক্ষায় আছেন লিওনেল মেসিরা। যেখানে প্রতিক্ষ আফ্রিকান নেশনস কাপের দুই ফাইনালিস্ট আইভরিকোস্ট ও নাইজেরিয়া।
দুর্দান্ত ছন্দে থাকা এই দুই দলের বিপক্ষে কোপা আমেরিকার আগে খেলে নিজেদের শক্তি যাচাইয়েরও ভালো সুযোগ আছে আর্জেন্টিনার। কিন্তু প্রীতি ম্যাচ দুটি শেষ পর্যন্ত খেলা হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
ইতোমধ্যে ১৮ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে গড়াতে যাওয়া প্রথম ম্যাচ বাতিল করার ঘোষণাও দিয়েছে চীনের হাংজু স্পোর্টস ব্যুরো। এ পরিস্থিতি শেষ পর্যন্ত মেসিদের চীন সফর আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিক ঘোষণায় এ দুটি প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছিল। ১৮ মার্চ হাংজুর অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া এবং ২৬ মার্চ মঙ্গলবার বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে আইভরিকোস্টের মুখোমুখি হবে তারা।
তবে ইএসপিএনসহ একাধিক সংবাদমাধ্যমের খবর, হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে প্রীতি ম্যাচে লিওনেল মেসির না খেলাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচ আয়োজন থেকে পিছিয়ে গেছে হাংজু স্পোর্টস ব্যুরো। হংকংয়ে না খেললেও জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ৩০ মিনিট খেলেছেন মেসি। যা হংকং ফুটবলপ্রেমীদের আরও খেপিয়ে দিয়েছে।
হাংজু স্পোর্টস ব্যুরো বলেছে, ‘একটি বাণিজ্যিক ইভেন্ট হিসেবে একটি কোম্পানি এবং আর্জেন্টিনা ফুটবল দল ঠিক করেছিল যে হাংজুতে মার্চে একটি প্রীতি ম্যাচ খেলবে। কিন্তু কারণগুলো সবারই জানা এবং তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষের কাছ থেকে আমরাও জেনেছি, প্রীতি ম্যাচটি আয়োজনের মতো অবস্থায় নেই। যে কারণে আমরা ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
এএফএ’র এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, তারা ম্যাচ বাতিল হওয়ার বিষয়টি নিয়ে অবগত। যে কারণে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি অন্যত্র আয়োজনের চেষ্টা করছে। নাম প্রকাশ না করার শর্তে সেই কর্মকর্তা বলেছেন, ‘বিষয়টি স্পর্শকাতর।’
নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি যদি বাতিলও হয়, বেইজিংয়ে আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী মাঠে গড়াবে বলে এপিকে জানিয়েছেন আইভরিকোসের মুখপাত্র আনে-মারিয়ে এন’গুয়েসান। পুরো সফরই যদি বাতিল হয়, তবে আর্জেন্টিনা ম্যাচ দুটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
০
চীনে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা।