ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২২ সালে ‘হাওয়া’ দিয়ে বড়পর্দায় ফিরেছিলেন নাজিফা তুষি। এ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও আবার অন্তরালে চলে যান। সিনেমা কিংবা ওটিটি কোথাও দেখা মেলেনি তার। অবশেষে এ বছর একাধিক সিনেমা নিয়ে দর্শকের সামনে ফিরছেন তুষি। ইতোমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’।
আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে ‘রইদ’ ছবির। এরপর মুক্তি দেওয়া হবে দেশের হলে। ‘আন্ধার’ ও ‘সখী রঙ্গমালা’ও এ বছর মুক্তির কথা জানিয়েছেন নির্মাতারা।
এদিকে রায়হান রাফীর আরেকটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তুষি। ‘প্রেশার কুকার’ নামের সিনেমাটি তৈরি হচ্ছে নারীকেন্দ্রিক গল্পে। তবে এখনই সিনেমা নিয়ে কোনো কথা বলতে রাজি নন অভিনেত্রী। তিনি বলেন, ‘টিম থেকে নিষেধ আছে সিনেমাটি নিয়ে কোনো কথা বলার ব্যাপারে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
জানা গেছে, সিনেমাটি এই বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে। দীর্ঘদিন পর পর্দায় ফেরা প্রসঙ্গে তুষি বলেন, ‘হাওয়ার পর বেশ কয়েকটি কাজ করেছি। আশা করছি, এ বছর আমার কাজগুলো দর্শকের সামনে আসবে। এর মধ্যে চারটি সিনেমার ঘোষণা এসেছে। চারটি চার রকমের সিনেমা। চারজন ভিন্ন নির্মাতা, ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!