ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজকের ম্যাচ অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র। ব্যাটে-বলে নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার সুযোগটা ভালোই নিয়েছে বাংলাদেশ। চার সিনিয়রের ফিফটিতে ভর করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে বড় রান সংগ্রহ করেছে টাইগাররা।
সোমবার টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখেছেন তামিম। টানা দ্বিতীয় অর্ধ-শতকের দেখা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। অধিনায়কের পথ ধরে একে একে সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ ফিফটি তুলে নেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৯৭ রান।
মিরপুরের দুই ম্যাচে টস জিতে ও হেরে পরে ব্যাট করে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। চট্টগ্রামে শুরুতে তাই ব্যাটিং পরীক্ষা দিতে হবে মনে হয়েছিল। ইনিংসের প্রথম ওভারেই কোন রান না করে লিটন দাস ফিরে গেলে সেই সম্ভাবনা জোরালো হয়। আশা জাগিয়ে দ্রুত ফিরে যান নাজমুল শান্তও। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পরে চট্টগ্রামে তার ব্যাট থেকে আসে ২০ রান।
এরপর দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান দলকে ভরসা দেন। আগের দুই ম্যাচে রান পাওয়া অধিনায়ক তামিম ফিরে যান ৬৪ রান করে। ৮০ বলে তিন চার ও এক ছক্কায় এই রান করেন তিনি। এরপর দেখে শুনে খেলে ফিফটি তুলে নিয়ে ফিরে যান সাকিবও। দেশসেরা ক্রিকেটার ৮১ বলে তিন চারে খেলেন ৫১ রানের ইনিংস।
তামিম-সাকিবের বিদায়ের পর রান তোলার গতি বাড়ান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। পাঁচে ব্যাট করা মুশফিক খেলেন ৫৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৬৪ রানের ইনিংস। এরপর মাহমুদুল্লাহর ব্যাট থেকেও আসে হার না মানা ৬৪ রান। ফিনিশার মাহমুদুল্লাহ ৪৩ বল খেলে তিন চার ও তিন ছক্কায় ওই রান তোলেন। শেষ ওয়ানডেতে সাতে ব্যাটিংয়ে নেমে সৌম্য অবশ্য ৭ রানের বেশি করতে পারেননি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!