চট্টগ্রামে বসতঘরে আগুন, দুই সন্তানসহ মায়ের মৃত্যু
চট্টগ্রামে বসতঘরে আগুন লেগে মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, নুরনাহার বেগম (৩০), তার দুই সন্তান ফারিজা আক্তার (৩) ও মসরুফ (১)। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, রোববার সকালে পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানি বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়জন মালিকের ছয়টি টিনের বসতঘর পুড়ে গেছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, রোববার সকালে তোতা মিয়া নামে একজনের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। দুটি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
০