প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নতুন বই পেলে সবার ভালো লাগবে। করোনার সময়ে ঘরে বসে থাকা কতোটা কষ্টকর, সেটা আমরা বুঝি। তবে ঘরে বসেও শিক্ষার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। ’
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, দুই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আফছারুল আমীন ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে, এটা দুঃখের। তারপরও নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ পাবে। করোনার কারণে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিক্ষার্থীরা। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। ফলে কিছুটা শিক্ষার সুযোগ পাচ্ছে তারা। ’
শেখ হাসিনা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বাসায় বসে অনেক কষ্ট পাচ্ছে। তাদের কথা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হলে, শীতের কারণে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। এ কারণে আমরা সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসি।’
তিনি বলেন, ‘বর্তমানে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানুয়ারি মাস থেকে প্রস্তুতি শুরু করা হবে। দেখা যাক পরিস্থিতি কী হয়। তার ওপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
সরকার প্রধান বলেন, ‘এইচএসসির ফলাফলের পরেই গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘দেশের একটি মানুষও গৃহহীন, ঠিকানাহীন থাকবে না। আমরা প্রত্যেকের ঘরের ব্যবস্থা করবো। সেই সঙ্গে শিক্ষার আলোও জ্বালবো। আমরা শতভাগ শিক্ষার ব্যবস্থা করেছি। আজকের শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আগামী দিনের বাংলাদেশের কর্ণধার তোমরাই হবে। ’
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সংসদ টেলিভিশন ও অনলাইন মাধ্যমে পাঠদান কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। শিক্ষার্থীদের শিখন ফল অর্জনে প্রত্যেকটি স্কুলে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে। এতে ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার অগ্রগতিতে আমাদের সকল কাজ অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা শিক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে। বৃত্তি কার্যক্রম ডিজিটালাইজড করাসহ যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীর শরীর ও মনের দিক থেকে গড়ে তুলতে আমাদের সকল চেষ্টা অব্যাহত রয়েছে।’
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। তিনটি ধাপে বই বিতরণ কাজ শেষ করা হবে।’
পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৩ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের মধ্যে মাধ্যমিকের ৯ জন এবং প্রাথমিক স্তরের ১৪ জন শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এদিন সকাল সাড়ে ৯টায় বই উৎসব শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টার পর এ অনুষ্ঠানে যুক্ত হন।
বিআইসিসিতে রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় ৩শ’ জন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা উপস্থিত রয়েছেন।
এবার করোনা পরিস্থিতির এবার ১২ দিন ব্যাপী বই দেওয়া হবে। বই বিতরণ শেষে সবাই বই উঁচিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ’
এদিকে, প্রতিবছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব উদ্বোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!