ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। এর মধ্যেই বাঙালির দরজায় কড়া নেড়েছে নতুন এক বছর। প্রতি বছর নাচ আর গানে প্রথম সূর্যোদয়কে স্বাগত জানালেও এবার স্বাস্থ্যবিধি মেনে চলার প্রত্যয় নিয়ে শুরু হয়েছে ১৪২৮ বঙ্গাব্দের প্রথম দিন। করোনার কারণে গত বছরও ঘরে আবদ্ধ ছিলেন মানুষ।
লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। ফলে বাধ্যতামূলক ঘরবন্দি জীবনে এবার পহেলা বৈশাখ উদযাপন করতে হবে।
বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ এলেই সৃষ্টি হয় এক ধরনের আমেজ। দেশজুড়ে থাকে নানা আয়োজন। দিনটিতে বাঙালি তার প্রাণের আবেগ ঢেলে দেয়। মেতে ওঠে নানা উৎসবে। কিন্তু দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার জনসমাগম এড়িয়ে ভার্চুয়ালি নববর্ষ উদযাপনের নির্দেশনা দিয়েছে সরকার। ফলে গত বছরের মতো এবারো নববর্ষে রাজধানীতে কোনো আয়োজন থাকছে না। তবে বাংলাদেশ টেলিভিশন ও ছায়ানটের ইউটিউব চ্যানেলে এবার ছায়ানটের বর্ষবরণের আয়োজন প্রচার করা হবে।
বাংলা নতুন বছর উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তারা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দেশবাসীকে ঘরে বসে পরিবারের সদস্যদের সঙ্গে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।
দেশ স্বাধীনের পর বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীকে পরিণত হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। উৎসবের পাশাপাশি অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদও এসেছে পহেলা বৈশাখের আয়োজনে। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে প্রথম মঙ্গল শোভাযাত্রা বের হয়। ২০১৬ সালের ৩০ নভেম্বর এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয় ইউনেস্কো।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!