গ্রামীণ আনন্দ আয়োজনে ভাটা পড়েছে অনেক আগেই। মাঠে খেলাধুলাও নেই তেমন। পালাগান কিংবা যাত্রাপালা এখন অতীত। করোনা বাস্তবতা গ্রামীণ দলগত আনন্দকে যেন বিদায় জানিয়েছে। মানুষের মন এখন ভালো নেই। এ অবস্থায় গ্রামে আনন্দ ফেরানোর ভাবনা থেকে ছাগল দৌড় প্রতিযোগিতার আয়োজন করে একটি সংগঠন।
ছাগলের দৌড় দেখতে ভিড় জমান এলাকার ছেলে-বুড়ো সবাই। করোনাকালে বিনোদন দিতেই এমন আয়োজন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আব্দুল্লাহপুরে ছাগল দৌড়ের এমন ব্যতিক্রমী প্রতিযোগিতা আয়োজন করা হয়।
জানা গেছে, কুলিয়ারচর উপজেলার ‘পশ্চিম মোজরাই শান্তি সংগঠন’ নামে একটি সামাজিক সংগঠন এ প্রতিযোগিতা আয়োজন করে। এ দিন বিকেলে স্থানীয় ফেনাবাড়ি বন্দে অনুষ্ঠিত ছাগল দৌড় প্রতিযোগিতায় ১৬টি ছাগলসহ এর মালিকরা অংশ নেন। চারটি ধাপের এ ব্যতিক্রমী প্রতিযোগিতায় ছাগলের সঙ্গে দৌড়ান এর মালিকরাও।
প্রতিযোগিতায় পূর্ব আব্দুল্লাপুর গ্রামের সাকিব মিয়া ছাগল দৌড়ে প্রথম, মোজরাই গ্রামের মো. শফিক মিয়া দ্বিতীয় ও পূর্ব আব্দুল্লাপুর গ্রামের হিরু মিয়া তৃতীয় স্থান অধিকার করেন। বিজয়ী ছাগলের মালিকদের যথাক্রমে একটি মোবাইল ফোন, একটি সাউন্ড বক্স এবং একটি হিটার জগ উপহার দেওয়া হয়।
পশ্চিম মোজরাই শান্তি সংঘের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মেহেদী হাসান মাছুম বলেন, করোনাকালীন সময়ে শহরের মতো গ্রামে কোনো বিনোদনের ব্যবস্থা নেই। তাই এলাকার মানুষকে নির্মল আনন্দ দিতেই এমন আয়োজন।

০