ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে শুধু ডিজেলচালিত গাড়ির ভাড়া বাড়িয়েছে সরকার। কিন্তু এর ফয়দা লুটছে সিএনজিচালিত বাসও। অধিকাংশ সিএনজিচালিত বাস এখন ডিজেলচালিত বলে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ যাত্রীরা।
এখানেই শেষ নয়, মঙ্গলবার (৯ নভেম্বর) রাজধানীর বেশির ভাগ বাসেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীরা এমন অভিযোগই তুলছেন।
সিএনজিচালিত বাসেও কেন বেশি ভাড়া নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে সুপারভাইজাররা বলছেন, মালিক যা বলে, আমরা তাই করি। এখানে আমাদের কিছু করার নেই। আমরা তাদের নির্দেশেই কাজ করে যাচ্ছি। এ দিকে, এমন অভিযোগ অস্বীকার করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
বাস মালিকদের এমন অরাজকতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ ও শিক্ষার্থীরা। বাড়তি ভাড়া গুণেই তাদের পৌঁছাতে হচ্ছে গন্তব্যে।
যাত্রীদের অভিযোগের ব্যাপারে বিআরটিএ’র চেয়ারম্যান বলেন, ভাড়ার বিষয়টি নজরদারির জন্য আমাদের প্রতিষ্ঠানের ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইলকোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।
উল্লেখ্য, নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বর্তমান বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। আর মহানগরে মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫ পয়সা।

০