দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বিজয় দেবারাকোন্ডার গোপনে আংটিবদল হয়ে গেল। আর এই বাগদানের মধ্যদিয়ে তাদের প্রেমের গুঞ্জনটি সত্য বলে প্রতিষ্ঠিত হলো। বিয়ের আগে তারা দুজন দুজনকে আরো পরখ করে দেখতে চান বলে জানা গেছে। সে কারণে বিয়েতে না এগিয়ে গোপনে বাগদান সেরে ফেলেন এ তারকা জুটি।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি বিজয়ের হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে বলেও জানা গিয়েছে।
হিট সিনেমা ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ নাকি বদলে দিয়েছে রাশমিকার জীবন। জুটি বাঁধার সুবাদে তখন থেকেই তিনি বিজয়ের প্রতি দুর্বল ছিলেন। এরপর থেকে তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করলে তাদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয় ২০২৩ সালে। যখন তারা মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন।
জানা গেছে, বিয়ের আগে নাকি নিজেদের ভালোভাবে পরখ করে দেখে নিতে চান বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাই বাগদানের পরও মাস তিনেক সময় নিচ্ছেন তারা। প্রকাশ্যে আনছেন না তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এও জানা গেছে, দুই পরিবারের সম্মতি এবং উপস্থিতিতেই নাকি বাগদান সম্পন্ন হয়েছে। যদিও দুই তারকার তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি।
বাগদানের গুঞ্জন ছড়াতেই আনন্দে ভেসেছেন দুই তারকার ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভরে গেছে তাদের জীবন। তারকা যুগলের ছবি দিয়ে অভিনন্দন জানিয়েছেন সবাই।
বিজয়-রাশমিকার এত গোপনীয়তা নিয়েও উঠেছে প্রশ্ন। গত আট বছর ধরে যারা সম্পর্কে, তারা কি নিজেদের ভালোবাসায় আস্থা রাখতে পারছেন না? দক্ষিণী বিনোদন দুনিয়ার অনুমান, এর আগেও যেহেতু একবার বাগদান ভেঙেছে অভিনেত্রীর, সম্ভবত সে কারণেই এত গোপনীয়তা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!