গাজার তিনটি হাসপাতাল অবরুদ্ধ করে ইসরায়েলি বাহিনী অভিযান চালানোর কয়েক মাস পর এগুলোর চারপাশে গণকবরের সন্ধানে কাজ করে চলেছেন ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগের কর্মীরা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ড সেন্টার হিসেবে এসব হাসপাতাল ব্যবহৃত হতো বলে দাবি করে ইসরায়েল।
ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, গাজার বিভিন্ন গণকবরে পাঁচ শতাধিক মানুষের মরদেহ খুঁজে পাওয়া গেছে। এসব মরদেহের কোনো কোনোটিতে অঙ্গচ্ছেদ ও নির্যাতনের চিহ্ন রয়েছে। ইসরায়েল গাজায় যে যুদ্ধাপরাধ করেছে, এগুলো তার প্রমাণ।
অবশ্য ইসরায়েলের সামরিক বাহিনী যুদ্ধাপরাধের এমন অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে ওই সব এলাকায় লড়াইয়ে নিহত হয়েছিলেন এসব ব্যক্তি। পরে ফিলিস্তিনিরা তাঁদের দাফন করেন।
এ নিয়ে সত্য উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘সব ফরেনসিক প্রমাণ ভালোভাবে সংরক্ষণ করাটা জরুরি।’
ইসরায়েল রাফায় হামলা জোরদার করার কারণে গাজায় ফরেনসিক দল পাঠানো বা গণকবরের সন্ধান চালানোর জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। দাফনের স্থানগুলোতে চলছে এলোমেলো খোঁড়াখুঁড়ি ও প্রমাণ সংগ্রহের কাজ।
কিন্তু গাজার সর্বদক্ষিণের ও অতিঘনবসতিপূর্ণ শহর রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। বন্ধ করে দিয়েছে মিসরের সঙ্গে গাজার সীমান্ত ক্রসিং। এতে এ উপত্যকায় ফরেনসিক দল পাঠানো বা গণকবরের সন্ধান চালানোর জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আর দাফনের স্থানগুলোয় চলছে এলোমেলো খোঁড়াখুঁড়ি ও প্রমাণ সংগ্রহের কাজ।
অন্তত ১০ জনের মরদেহ পাওয়া গেছে, যাঁদের হাত ছিল বাঁধা। অন্যদের শরীরে ছিল রোগীদের জন্য ব্যবহার করা নল। প্রায় ২০টি মরদেহের ক্ষেত্রে বাড়তি ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এই ব্যক্তিদের জীবন্ত কবর দেওয়া হয়ে থাকতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের যুদ্ধাপরাধ সংঘটনের পক্ষে প্রমাণ পাওয়া যেতে পারে এমন সব স্থানে এ রকম প্রতিবন্ধকতা সত্যের সন্ধান পাওয়াকে কঠিন করে তুলবে। তবে এ ঘটনায় ন্যায়বিচার পাওয়ার সব আশা শেষ হয়ে যাবে তা নয়।
গাজায় ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোহাম্মদ জানিন গত বৃহস্পতিবার আল–জাজিরাকে বলেন, আল–শিফা হাসপাতালে চতুর্থ আরেকটি গণকবর পাওয়া গেছে। সেখানে ৪২ জনের মরদেহ রয়েছে। মরদেহগুলো বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে কারও কারও সঙ্গে পাওয়া গেছে পরিচয়পত্র ও কাউকে কাউকে তাঁদের স্বজনেরা পোশাকের নমুনা দেখে চিহ্নিত করেছেন।

০