দেশে গরম বাড়ছে, সামনে আরও বাড়বে—এ নিয়ে মানুষের মধ্যে লোডশেডিং এবং ভোগান্তি বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতিতে আশার কথা শোনালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (২৬ এপ্রিল) বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টারস বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি সংকট উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, এবারের গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। আমাদের লক্ষ্যমাত্রা ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। আশা করছি, অনেকটাই ম্যানেজ করা যাবে।
তিনি আরও জানান, গ্রাম ও শহর এলাকায় লোডশেডিংয়ের মধ্যে সমন্বয় রাখা হবে। জ্বালানি আমদানি অব্যাহত রেখে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হবে। এলএনজি আমদানিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের মেয়াদ প্রসঙ্গে ফাওজুল কবির বলেন, ‘‘এটা স্বল্পমেয়াদী সরকার। আমরা এমন প্রকল্প হাতে নিচ্ছি না, যেগুলো বাস্তবায়ন সম্ভব হবে না। অগ্রাধিকার দিচ্ছি বকেয়া বিল পরিশোধে। বিল পরিশোধ না করলে কোনো দেশ ব্যবসা করবে না।’’
আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ইতিমধ্যে লাইন লিকেজ মেরামত এবং গ্যাস চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর অপ্রয়োজনীয় ব্যয়ও কমানো হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী বছর থেকে শুধুমাত্র চলতি বিল পরিশোধ করতে হবে, বকেয়ার বোঝা থাকবে না। পাশাপাশি আগামী অর্থবছরে জ্বালানি খাতে ভর্তুকিও কমবে বলে মন্তব্য করেন তিনি।
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে তিনি বলেন, ‘‘বর্তমানে কোনো বিডার অংশ নেয়নি। মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদন হলে পুনরায় রি-টেন্ডার করা হবে।’’

০