ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর পর পরিবহন মালিকরা শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক চালানো বন্ধের ঘোষণা দিয়েছে। এদিন সকাল থেকেই রাজধানীতে চোখে পড়ছে না কোনো গণপরিবহন। আর এর পরিপ্রেক্ষিতে রাজধানীতে সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। রিকশা-অটোরিকশা পাঠাও মোটরসাইকেল পাওয়া গেলেও যাত্রীকে ভাড়া গুনতে হচ্ছে কয়েকগুন বেশি।
এদিকে প্রায় সব ছুটির দিনেই থাকে অনেকগুলো নিয়োগ পরীক্ষা। সারাদেশে থেকে আগের দিন পরীক্ষার্থীরা এ পরীক্ষা দেওয়ার জন্য ছুটে আসেন ঢাকায়। আজ সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বের হয়ে রাস্তায় তেমন যানবাহন না থাকায় তারা ভোগান্তিতে পড়েছেন।
পরিসংখ্যান ব্যুরোতে পরীক্ষা দিতে সিলেট থেকে বৃহস্পতিবার রাতে ঢাকায় এসেছেন সাব্বির রহমান এক পরীক্ষার্থী। সকালে উত্তরা থেকে মিরপুরে পরীক্ষা কেন্দ্রে যাবেন তিনি। কিন্তু এক ঘণ্টা দাঁড়িয়েও কোনো গাড়ি পাচ্ছিলেন না। তাই বাধ্য হয়ে হেঁটেই রওনা হলেন।
সিএনজিতে করে এক যাত্রী উত্তরা থেকে গুলিস্তান যাচ্ছিলেন। তার সাথে দৈনিক এইদিনের প্রতিনিধির কথা হলে তিনি জানান, আমি প্রতিদিন ৩৫ টাকায় বাসে গুলিস্তানে যাই। আজ ২০০ টাকায় শেয়ারে গুলিস্তান যেতে হচ্ছে। তারপরও আধা ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গেজেটে লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!