স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার।
ভালোবেসে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে সংসার পেতেছিলেন তিনি। গত বছরের শেষের দিকে এ জুটির বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকেই চলচ্চিত্র ও ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব টালিগঞ্জের এ অভিনেত্রী। ‘মিষ্টি’ মেয়ের খোলস ছাড়িয়ে বোল্ড অবতারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন তিনি। তাইতো সাহসী পোশাকে তোলা ছবি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন- ‘পাখি’-এর ইমেজ ভাঙতে সময় লেগেছে। ক্যারিয়ারের গোড়ার দিকেই মিষ্টি ইমেজটা ভাঙতে চাই। তাই নানা ধরনের (খোলামেলা) ছবি পোস্ট করি। কমেন্টস নিয়ে আমার মাথাব্যথা নেই। কোনো কমেন্ট পড়িও না।

নিজেকে হঠাৎ বদলে ফেলার পেছনে বিবাহবিচ্ছেদ দারুণ প্রভাব ফেলেছে বলে জানিয়ে এ অভিনেত্রী বলেন- জীবনে এত বড় অভিজ্ঞতার মুখোমুখি না হলে হয়তো আমার মধ্যে কাজ করার আগুনটা জ্বলে উঠত না। যেকোনো মানুষকে পরিণত করে তোলে তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা। আমার জীবনেও হয়তো তার দরকার ছিল। যে সময়টা নষ্ট করেছি, তা আমাকে পরিণত করেছে।

বিবাহবিচ্ছেদের কারণ তার মা বলে যে গুঞ্জন শোনা যায় তা সত্য নয় বলে দাবি করেছেন মধুমিতা। তিনি বলেন- মায়ের সঙ্গে আমার যত বন্ধুত্ব, ততটাই ঝগড়া। আমার যতটা না ইগো, মায়ের তার চেয়েও বেশি। মা আমাকে বেশি আঘাত করে কথা বলে। তারপর দু’জনেই ভুল বুঝে ‘সরি’ বলি। কিন্তু আমার আর সৌরভের (চক্রবর্তী) মধ্যে মা কখনো আসেনি। এটা ছিল আমাদের দু’জনের সিদ্ধান্ত।
বিয়ে বিচ্ছেদের পর থেকে অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে তার। কিন্তু তার দাবি- আমি সিঙ্গেল। কাজ ছাড়া অন্য কোনো সম্পর্ক থেকে এখন অনেক দূরে। এই সিদ্ধান্ত নেয়ার পেছনে খানিকটা হলেও আমার সঙ্গে হওয়া বিশ্বাসঘাতকতা দায়ী।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!