ডেস্ক রিপোর্ট: পৌষ মাস পেরিয়ে পড়েছে মাঘ। গত মাসে টানা তীব্র শীতের পর শীত কিছুটা কমলেও কয়েক দিনে আবার শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের এ সময়টা কারো জন্য আনন্দদায়ক, কারো জন্য আবার খুব যন্ত্রণারও বটে।
কেউ হয়তো শীতে বনভোজনে যাচ্ছে, গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে বসে ধোঁয়া উড়ানো পিঠাপুলি খাচ্ছে বেশ আয়েশ করে। তাদের কাছে শীত মানেই যেন আনন্দ। শীত এলে নানান রকমের পিঠার স্বাদ নিতেই ব্যস্ত তারা। এ তো গেল এক শ্রেণীর বিলাসবহুল মানুষের কথা।
আমাদের সমাজে নিম্নবিত্তের সংখ্যাটাই একটু বেশি। শীত এলেই যেনো তাদের দুর্ভোগের সীমা থাকে না। বৈশাখ- জ্যৈষ্ঠের উত্তপ্ত গরমটাই যেন ভাল ছিল তাদের কাছে। বলছি- ছিন্নমূল, অসহায়, বস্তিবাসী, দিনমজুর মানুষদের কথা। যাদের অধিকাংশেরই রাত কাটে শহরের রেল স্টেশন আর ফুটপাতে। নেই তাদের গৃহের ব্যবস্থা, খোলা আকাশের নিচেই তাদের রাত্রিযাপন।
একদিকে খোলা আকাশ অন্যদিকে ঘন কুয়াশা, এ দুইয়ে মিলে দুর্ভোগে পড়েছেন তারা। কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এসব মানুষের চাওয়া সমাজে উচ্চবিত্তরা এগিয়ে এলে এই শীত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন তারা।
পৌষের হাড় কাপানো শীত নগরবাসী টের না পেলেও ঠিকই মাঘের শীত হাড় কাপাচ্ছে। মাসের শুরুতেই বাড়তে থাকে শীতের তিব্রতা। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস এ দুইটি মিলে যেন এক জবুথবু জনজীবন।
বিকেল গড়িয়ে রাত হলে বাতাসের মাত্রাটাও বেশি বেড়ে যায়। দারিদ্র্যে চাপা পড়েছে তারা। এই শীতে যেখানে শীত কাটাতে প্রয়োজন পড়ছে একের পর এক শীত বস্র, ঘুমাতে যেখানে কম্বল- লেপ ছাড়া বিকল্প কিছু ভাবা যায় না- সেখানে এই ছিন্নমূল মানুষেরা খোলা আকাশের নিচে বস্ত্রহীন ভাবে ঘুমাচ্ছে। দারিদ্র্যের কাছে নত স্বীকার করে তাদের এই জীবন সংসার।
এমন আবহাওয়ায় সবচেয়ে কষ্টে আছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দৃষ্টিহীন মুমেনা বেগম শুয়ে আছেন সড়কের পাশে। রাত গভীর হলেও ঘুম ভেঙে যায় শীতের তীব্রতায়। শীত নিবারণের জন্য খুঁজছেন একটু উষ্ণতা। কেউ আবার গরম কাপড়ের অভাবে প্লাস্টিকের কাগজ দিয়ে শীত নিবারণের চেষ্টায় আছেন। কারো কারো চেষ্টা আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার। সড়কে পাশে কেউ বসে আছেন, একটু গরম কাপড়ের আশায়। যখন সড়কের পাশে থামে কোনো গাড়ি তখনই শুরু হয়ে যায় গরম কাপড় নেওয়ার প্রতিযোগিতা।
কথা হয় জয়দেবপুর রেলস্টেশনে থাকা বৃদ্ধ আয়শা সিদ্দিকার সঙ্গে। তিনি থাকেন প্ল্যাটফর্মের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত রেললাইনের ওপর বিছানা পেতে।
তিনি বলেন, ‘শীতের যন্ত্রণায় রাতে ঘুমাতে পারি না। বিছানার নিচে মাটি থেকে ঠান্ডা ওঠে। আর ওপর থেকে কুয়াশা পড়ে কাপড় ভিজে যায়। এ কারণে রাতের অধিকাংশ সময় জেগে কাটাই।’ আয়শা বলেন, গরমে খুব বেশি সমস্যা না হলেও শীত এলে যন্ত্রণা বেড়ে যায়। অন্যান্যবার অনেকেই এসে শীতের কম্বল দিয়ে যায়। কিন্তু এবার কেউ তা দেয়নি।
তবে শীতের রাতেও হাড়ভাঙা পরিশ্রমে চলে যাদের সংসার, তাদের কষ্টটা যেন আরো বেশি হয়ে দেখা দেয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!