খুলনা মহানগরীর হাসপাতাল, হাট-বাজার, কবরস্থান ও শ্মশান ঘাট কেন্দ্রিক সড়ক উন্নয়নে ৭৫ কোটি টাকা অনুদান দিবে বিশ্বব্যাংক। এজন্য ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি (এলজিসিআরআর)’ নামের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আগামী বছর সড়ক সংস্কারের কাজ শুরু হবে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) প্রকল্পের আওতায় কি কি কাজ হবে সেসব বিষয় চূড়ান্ত করতে খুলনায় আসেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) শেখ মুজাক্কা জাহের। পরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তিনি।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার প্রমুখ।
কেসিসির পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০ সালে করোনার সময় খুলনা মহানগরীর হাসপাতাল, বাজার, কবরস্থান, শ্মশান ঘাট সংলগ্ন সড়ক উন্নয়নে জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দ চাওয়া হলে বিশ্বব্যাংক সম্মত হয়। কিন্তু মাঝে দুই বছর নানা কারণে প্রকল্পটির কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি সেই প্রকল্পটির কাজে গতি পেয়েছে।
কেসিসির চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার জানান, করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর নতুন করে প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের আওতায় এই ৭৫ কোটি টাকা দিয়ে কোন কোন সড়ক সংস্কার করা হবে সেটি চূড়ান্ত করতে আবারও বৈঠক হবে। এর পর সড়ক এবং কাজ চূড়ান্ত হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!