ডেস্ক রিপোর্ট: খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা আফরিন সুমি (২০) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।
শুক্রবার দুপুরে নগরীর ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নিজ বাড়িতে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুমি খুবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০তম ব্যাচের ছাত্রী। তিনি মীরেরডাঙ্গা এলাকার ইউনুচ আলীর মেয়ে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস।
ওসি বলেন, শিক্ষার্থীর বাবা লিখিত অভিযোগে বলেছেন খাওয়া-দাওয়া নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া ও কথাকাটাকাটি হয়। এরপর ওই শিক্ষার্থী শুক্রবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আফসানা আফরিন সুমি ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তার আত্মীয়-স্বজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
তবে ওই শিক্ষার্থীর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ স্টোরিতে দেখা যায়, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন পোস্ট দিয়েছিলেন মৃত্যুর এক ঘণ্টা আগে।
তার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, সব সময় নিজে হাসিখুশি থেকে অন্যদেরও হাসিখুশি রাখতেন।
তবে সহপাঠীদের ধারণা, সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে হতাশায় ভুগছিলেন সুমি। মাঝেমধ্যে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে ঝামেলা হতো তবে সেগুলো আবার মিটে যেত।
হঠাৎ কাউকে কিছু না জানিয়ে আত্মহত্যা করায় সহপাঠীরা হতবাক।
ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিন থেকে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ সেশনে ভর্তি হলেও পরবর্তী ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন সুমি। তিনি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বর্তমানে তার মরদেহ খুমেক হাসপাতালের লাশ ঘরে রয়েছে। শনিবার তার লাশ দাফন করা হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!