ডেস্ক রিপোর্ট: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাকে দেশের অভ্যন্তরে বিশেষায়িত চিকিৎসা নেওয়ার শর্তে এ মুক্তি দেওয়া হচ্ছে। তবে এই সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ সোমবার বলেন, খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত রেখে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। আইন মন্ত্রণালয়ের মতামতও প্রস্তাবের সঙ্গে পাঠানো হয়েছিল।
চলতি মাসের শুরুর দিকে খালেদা জিয়ার মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে এ-সংক্রান্ত আবেদন করেন।
আবেদনে সাজা মওকুফ করে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। শর্ত শিথিল করারও আবেদন করা হয়।
গত বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তির পর থেকে গুলশানের নিজ বাসভবন ফিরোজাতেই আছেন খালেদা জিয়া।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!