বাজারে এক হাজার টাকা নিয়ে গেলেও মনের মতো সদাই কেন কেনা যায় না; তার প্রমাণ পাওয়া গেছে চলতি বছরের আগস্ট মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি দেখে। যা প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) । সেখা দেখা গেছে- চলতি বছরের আগস্ট মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ। যা এর আগে কখনো হয়নি। জুলাইয়ে যা ছিল ৯.৭৬%। আর আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৯২%; অর্থাৎ আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ।
রবিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২.৭১%। আর শহরে তা ছিল ১২.১১%। আগস্টে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯.৯৮%। শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৬৩%।
বিবিএসের তথ্য অনুসারে, গত আগস্টে দেশে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৭.৯৫%; যা জুলাইয়ে ছিল ৯.৪৭%।
বিবিএস’র তথ্যানুযায়ী, আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি গত ১১ বছর ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালের জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ১২.৭৩% এ উঠেছিল।
এর আগে জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৭৪%। তবে গত মে মাসে দেশে মূল্যস্ফীতি হয়েছিল ৯.৯৪%। এই হার গত প্রায় এক যুগের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ৯.০২%, যা বছরওয়ারি হিসাবে এক যুগের মধ্যে সর্বোচ্চ।
এদিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার পরিশোধ করার পর রিজার্ভ নেমেছে ২১ দশমিক ৪৮ বিলিয়ন বা ২ হাজার ১৪৮ কোটি ডলারে। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী গ্রস রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
এই পরিস্থিতিতে আমদানি বাড়িয়ে খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের সুযোগও তেমন একটা থাকছে না। অর্থনীতির এই উভয় সংকট চাপ বাড়াচ্ছে মধ্য ও নিম্নবিত্তের জীবনযাত্রায়। এই পরিস্থিতে ব্যবসায়ীদের মূল্য কারসাজি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে, তাই বাজার মনিটরিং আরও জোরদার করার দাবি আসছে ভোক্তাদের কাছ থেকে।
বিবিএসের হিসাবে, একটি পরিবারে যত অর্থ খরচ হয়, তার ৪৮% এর মতো খরচ হয় খাবার কিনতে। গত আগস্ট মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৭.৫৮, যা মূল্যস্ফীতির হারের চেয়ে কম।
০
খাদ্যে মূল্যস্ফীতি সর্বোচ্চ ১২.৫৪% এ পৌঁছেছে, কষ্টে সাধারণ মানুষ