নাটোরের গুরুদাসপুরে জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনির ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ে এ ঘটনা ঘটে। অভিনেতা আবু হেনা রনি নাটোর জেলার সিংড়া উপজেলার বিলদহর এলাকার বাসিন্দা।
আবু হেনা রনি জানান, গতকাল সন্ধ্যায় গুরুদাপুরের চাঁচকৈড় সিনেমা দেখার জন্য তিনিসহ তার চার বন্ধু আসেন। তাদের ব্যক্তিগত গাড়িটি হলের পাশে পার্কিং করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী সাবলু মোল্লা নামে এক ব্যক্তি গাড়ি পার্কিং দেখে গালাগালি করতে থাকেন। রনিসহ তার বন্ধুরা গালি দিতে নিষেধ করলে সাবলু মোল্লা চড়া হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাবলু মোল্লার লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রনিসহ তার বন্ধুদের উদ্ধার করে।
এতে রনির কোনো ক্ষতি না হলেও গাড়িতে থাকা অপর ২ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, পার্কিং নিয়ে কথাকাটির এক পর্যায়ে গাড়ি ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০
কৌতুক অভিনেতা রনির ওপর হামলা ও গাড়ি ভাঙচুর