ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। লবণজাত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় ৪০-৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩-৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এটি গত বছর ঢাকায় ৩৫-৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮-৩২ টাকা ছিল।বৃহস্পতিবার (১৫ জুলাই) ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ-সংক্রান্ত এক সভা-পরবর্তী ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ ঘোষণা দেন।
তিনি বলেন, এ ছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া সারাদেশে ১৫-১৭ টাকা এবং বকরির চামড়া ১২-১৪ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আগের বছর লবণযুক্ত প্রতি বর্গফুট খাসির চামড়া ১৩-১৫ টাকা এবং বকরির চামড়া ১০-১২ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছিল।
এবারের ঈদে নির্ধারিত দামে চামড়া কেনার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আপনারা প্রমাণ করে দেন বাজারের চাহিদা ও জোগানে দামও বাড়তে পারে। একবার অন্তত দেখান বেঁধে দেওয়া দামের চেয়েও পশুর চামড়া বেশি দরে বিক্রি হচ্ছে। তাহলে এভাবে দাম নির্ধারণ করার প্রয়োজন পড়বে না।
দাম নির্ধারণের আগে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ঢাকার ভেতরে গরুর লবণজাত কাঁচা চামড়া ৫০-৫৫ টাকা বর্গফুট, ঢাকার বাইরে ৪৫-৫০ টাকা, সারাদেশে খাসির চামড়া ২০-২২ টাকা বর্গফুট প্রস্তাব করেন।
তিনি বলেন, ২০১৭ সালে এই দামেই চামড়া কেনাবেচা হতো। বর্তমান আন্তর্জাতিক বাজার এবং সাভারের সিইটিপির অগ্রগতির বিবেচনায় চামড়ার দাম বাড়ানো উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
তবে এ সময় বিটিএ চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, মুক্তবাজার অর্থনীতিতে চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া উচিৎ নয়। বাজারই দাম ঠিক করবে। তারপরও গত বেশ কয়েকবছর ধরে কোরবানির চামড়ার দাম বেঁধে দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। সেটা মানার চেষ্টা করছি।
এর আগে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যসচিব বলেন, চামড়া কিনতে এবার প্রায় ৬০০ কোটি টাকা ঋণ দেওয়া হবে ট্যানারি ব্যবসায়ীদের। ৩% ডাউন পেমেন্টে তারা ঋণ পুনঃতফসিল করতে পারবেন। এছাড়া চামড়ার বাজারে চাহিদা তৈরিতে এবার ১ কোটি বর্গফুট ওয়েটব্লু চামড়া রপ্তানির সুযোগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসন্ন কোরবানি ঈদে পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান তিনি।
সভায় উপস্থিত শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বর্তমানে অপরিশোধিত ১৯ লাখ মেট্রিকটন লবণ (ক্রুড) মজুত আছে। দেশে ১ কোটি ১৯ লাখ কোরবানি হলে পশুর চামড়ার লবণজাত করতে মোট প্রয়োজন ৮২ হাজার মেট্রিকটন লবণ। সুতরাং লবণের কোনো ঘাটতি নেই। পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করায় জোর দিতে হবে। এবার আগের চেয়ে বাড়তি মূল্য নির্ধারণের দাবি করেন শিল্প সচিব।
চমড়াজাত পণ্য রপ্তানিকারক সমিতির সভাপতি, মো. সাইফুল ইসলাম বলেন, কোরবানির পরই পশুর চামড়া লবণজাত করে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। এ কাজে মাদ্রাসা, মসজিদ, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারের কোরবানিতে আবহাওয়ায় চামড়া সংরক্ষণ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই সারাদেশে মসজিদে ন্যায্যমূল্যে অথবা বিনামূল্যে লবণ সরবরাহ করলে চামড়া নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যাবে। এতে মাত্র ৯ কোটি টাকার লবণ লাগবে বলে মনে করি।
এছাড়া স্থানীয়ভাবে সারাদেশের বিভিন্ন জায়গায় চামড়া মজুদ রাখার জায়গা নির্ধারিত থাকলে তা ইতিবাচক হবে। হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টদের সরাসরি ঋণ দিলে প্রান্তিক পর্যায়ে অর্থ যাওয়ার সুযোগ হতো। যা কোরবানির চামড়া ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতো। বিদায়ী অর্থবছরে চামড়াখাতে প্রায় ১০০ কোটি ডলারের রপ্তানি হয়েছে, সেখানে মাত্র ১২ কোটি ডলার এসেছে প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করে। সুতরাং ওয়েট ব্লু চামড়া রপ্তানির ব্যাপারটি পুনরায় বিবেচনা করার আহ্বান জানান তিনি।
বিটিএ চেয়ারম্যান শাহীন আহমেদ দাবি করেন, ২০১৭ সাল থেকে চামড়ার দাম কমছে। কাঁচা চামড়ার দর না পাওয়া নিয়ে বিভ্রান্তি ও ভুল তথ্যও গণমাধ্যমে প্রচার করা হয়। ওয়েট ব্লু চামড়া রপ্তানি অব্যাহত রাখলে স্থানীয় চামড়াজাত পণ্যের শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। কেননা ক্রেতারা কেবল সবচেয়ে ভালো মানের ওয়েট ব্লু চামড়া কিনতেই আগ্রহী।
আলোচনায় অংশ নিয়ে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আফতাব খান, বলেন গত কোরবানি ঈদে ঢাকার বাইরের চামড়া যেভাবে তিনদিন পর থেকে ঢুকেছে এবারও তেমন ব্যবস্থা করতে হবে। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও যে কঠোর বিধিনিষেধ চলবে তখনও চামড়া পরিবহনকে নিরবচ্ছিন্ন রাখার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

০
কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ