ডেস্ক রিপোর্ট: দেশে জরুরি ব্যবহারের জন্য করোনা ভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন প্রয়োগে ১৩৭ পৃষ্ঠার নীতিমালা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদফতর। আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১১ টার দিকে এ নীতিমালা চূড়ান্ত করা হয়।
এর আগে সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ এর ভ্যাকসিন বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর।
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জরুরি ভিত্তিতে ব্যবহারের সাময়িক অনুমোদন (ইইউএ) দেন। তিনি বলেন, ‘আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।’
কবে নাগাদ ওষুধ আসতে পারে জানতে চাইলে ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক আইয়ুব হোসেন বলেন, অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যেই টিকাটি পেতে যাচ্ছে বাংলাদেশ। এমনকি ১০ দিনের মধ্যেও চলে আসতে পারে।
এর আগে সোমবার দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো ফার্মা।
ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদনের পর সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটি বাংলাদেশে ব্যবহারের আর কোনো বাধা থাকছে না। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশে ব্যবহারের অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যে তাদের টিকা সরবরাহ করতে হবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।
তিনি বলেছেন, চুক্তি অনুযায়ী এখন সেরাম ইনস্টিটিউটকে ধাপে ধাপে তিন কোটি ডোজ টিকা বাংলাদেশকে সরবরাহ করতে হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!