ডেস্ক রিপোর্ট: যুবলীগ হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। কোনো অনুপ্রবেশকারী যুবলীগে যোগ দিতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি।
নিক্সন চৌধুরী বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে তাদের দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ। যুবলীগ হবে পাকিস্তানি শত্রুদের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য, যুবলীগ চাঁদাবাজি করার জন্য হবে না।
শনিবার (২ জানুয়ারি) রাত ৮ টার দিকে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় জেলা যুবলীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরী এসব কথা বলেন।
এমপি নিক্সন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রী যাকে সম্মান দেবেন তিনি সম্মানিত হবে। প্রধানমন্ত্রী যাকে নেতা বানাবেন তিনিই নেতা হবেন। শেখ হাসিনার বাইরে কারো ক্ষমতা নেই। আমরা যতই ক্ষমতা দেখায়, যতই সাহস দেখায় সব শেখ হাসিনার সাহস, প্রধানমন্ত্রীর বাইরে কারো সাহস নেই, তার ওপরে কোনো নেতা নেই। শেখ হাসিনা থাকলেই আপনারা থাকবেন। আর শেখ হাসিনা না থাকলে বিএনপি-জামায়াতের অত্যাচার আবার শুরু হবে।
এসময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন ও উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারীসহ ১০ নেতাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত অতিথিরা লক্ষ্মীপুর জেলার সন্তান।
জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!