ঈদের আগে ঠাকুরগাঁওয়ে বিদেশি-দেশি জাতের গরুর পাশাপাশি পরিচর্যা চলছে মহিষের। ক্রেতা-বিক্রেতার দর কষাকষির ঝামেলা এড়াতে জেলায় এবার ৪৬০ টাকা কেজি দরে গরু-মহিষের মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন খামারিরা। আর জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ঘনিয়ে আসছে ঈদুল আযহা। প্রতিটি খামারে এখন পশুর বাড়তি পরিচর্যায় ব্যস্ত খামারিরা। ঠাকুরগাঁওয়ে বিদেশি ও দেশি জাতের গরু ছাড়াও দিন-রাত চলছে মহিষ লালন পালন। ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিদিন খামার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত প্রাকৃতিক পুষ্টিকর খাবার দেয়া হচ্ছে।
পশু পরিচর্যাকারী শ্রমিকরা বলেন, নিয়মমাফিক প্রতিটি গরুকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেয়া হচ্ছে। পশুর যত্নে কোনো ছাড় দেয়া হচ্ছে না।
তবে এবার দর-দামের ঝামেলা এড়াতে লাইভ ওয়েট স্কেলে ৪৬০ টাকা মাংসের কেজি দরে গরু বিক্রির ঘোষণা দিয়েছেন খামারিরা। তারা বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসছেন। কেউ কেউ অগ্রিম বুকিং দিয়ে যাচ্ছেন। ক্রেতারা যাতে না ঠকেন, তাই এবার কেজি দরেও গরু বিক্রি করা হবে।
জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঠাকুরগাঁও সদরের নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম বলেন, ক্রেতারা যাতে নির্বিঘ্নে কোরবানির পশু কিনতে পারেন সেজন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
আর প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, পশুর সুস্বাস্থ্য নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে জেলায় লক্ষাধিক পশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও পাঠানো সম্ভব।
প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, জেলার পাঁচটি উপজেলায় গরু, ছাগল, মহিষ ও ভেড়ার খামার রয়েছে ৬ হাজার ৪টি। আর কোরবানির জন্য এক লাখেরও বেশি পশু প্রস্তুত রয়েছে।

০